করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থেকে একাধিক পদক্ষেপ করেছেন। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রাজ্য আপদকালীন ত্রাণ তহবিলে ১ কোটি টাকা তুলে দিয়েছেন। নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে ৫০ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে দেওয়ার পাশাপাশি ৫০ হাজার অসহায়, গরিব মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করেছেন। দেশের নানা প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছেন। জেলায় জেলায় মানুষের পাশে থাকা তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের গাইড করছেন। তাঁর দফতরে কোনও খবর এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা করছেন।

এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসছেন ফেসবুক লাইভে। মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যা ৭টায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশে সাংসদ কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।
