আবারও ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া মানুষের ত্রাতা হিসেবে পাশে দাঁড়ালেন সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়া মানুষদের কাছে অর্থসাহায্য বা ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন অভিষেক। তাঁর দফতরে খবর এলেই সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেওয়া হচ্ছে সাহায্যের হাত। বজবজের কয়েকজন মানুষ ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন। এর আগেও ভেলোরে আটকে থাকা এক পরিবারকে অর্থসাহায্য করেছেন।

তারপর আবার করলেন। বজবজের বাসিন্দা রাহুল রায় জানান, ভেলোরে চিকিৎসা করাতে এসে আটকে পড়েছি। ১০ মার্চ এসেছিলাম। লকডাউন শুরু হতে হাতে টাকা না থাকায় দুশ্চিন্তা করছিলাম। হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন আসে। তারপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা দেন আমাদের সাংসদ। এই বিপদের দিনে তাঁর এভাবে পাশে থাকা সারা জীবন মনে রাখব।