| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

৯১৬ জন আবাস যোজনার প্রাপকদের নিয়ে উদয়নারায়ণপুর ব্লকে নির্বিঘ্নে সচেতনতা শিবির

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৪৩৩ জন পড়েছেন
আপডেট বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

রাজ্যের জেলায় জেলায় যখন আবাস যোজনা নিয়ে একের পর এক প্রতিবাদ — ক্ষোভ-বিক্ষোভ চলছে, তখন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকে নির্বিঘ্নে আবাস যোজনার প্রাপকদের নিয়ে সচেতনতা শিবির হলো। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এদিন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা, হাওড়া জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি — সোমনাথ পাল, বিডিও প্রবীর কুমার শীট, পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা প্রমুখ ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদয়নারায়ণপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের ৯১৬ জন প্রাপকদের নিয়ে সচেতনতা শিবিরে, স্থানীয় বিধায়ক সমীর পাঁজা আবাস যোজনার প্রাপকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “প্রথম পর্যায়ে আপনারা সকলে ৯০ দিনের মধ্যে এই টাকায় ঘরের কাজ সম্পন্ন করবেন, আবার পরবর্তী পর্যায়ে ঠিক একইভাবে আপনাদের দ্বিতীয় পর্বের টাকা দেওয়া হবে। কোথাও কোনওরকম ভাবে কোনও অসাধু ব্যক্তিকে এক পয়সাও আপনারা যেমন ঘুষ দেবেন না তেমনি কোনও ব্যক্তি যদি জোরপূর্বক আপনাদের বাড়ি তৈরী করার মালপত্র কেনার ব্যাপারে বলে, সরাসরি আমাকে ফোন করবেন। নাহলে স্থানীয় পুলিশ প্রশাসন, বিডিও সাহেবকেও জানাতে পারবেন।” বিধায়কের এমন নিদানে স্বভাবতই প্রাপকদের চোখে মুখে স্বতঃস্ফূর্ততার হাসি দেখা যায় উদয়নারায়ণপুর বিডিও অফিস চত্বরে।

ইংরেজি নতুন বছরে উপহার হিসেবে গরীব মানুষেরা আবাস যোজনায় দ্রুত বাড়ি তৈরীর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন কেউ কেউ, আবার কেউ কেউ দুহাত তুলে আশীর্বাদ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বিধায়ক সমীর পাঁজাকে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরাসরি ৯১৬ জন উপভোক্তাদের একাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এদিনে উদয়নারায়ণপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev