| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ভারতীয় ফুটবলের রত্নভান্ডার থেকে খসে পড়ল চুনী

Reporter Default
বাবুন বন্দ্যোপাধ্যায় / ৩০৮ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে দু দুটো দুঃসংবাদ পাবো ভাবিনি। ঋষি কাপুরের মৃত্যুর শোকের ঘোর কেটে ওঠার আগেই হারালাম আমার দাদা চুনী গোস্বামীকে। এমন স্নেহভাজন মানুষের সংস্পর্শে খুব কমই এসেছি জীবনে। আমার মত লক্ষাধিক মানুষ ওনার গুণমুগ্ধ। আমার মত তাঁরাও সবাই তাদের এক প্রিয় মানুষকে হারালেন।মাত্র আট বছর বয়সে মোহনবাগানের জুনিয়র দলে যোগদান করেন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। জুনিয়র এবং সিনিয়র দল মিলে টানা বাইশ বছর তিনি খেলেছেন মোহন বাগান ক্লাবের হয়ে। এর মধ্যে পাঁচটি মরসুমে অধিনায়কত্বও করেন তিনি। মোহন বাগানে খেলার পাশাপাশি তিনি ভারতের হয়ে খেলেন পঞ্চাশটি ম্যাচ, যার মধ্যে ঐতিহাসিক এবং চিরস্মরণীয় হয়ে আছে ১৯৬২-তে তাঁর অধিনায়কত্বে এশিয়ান গেমস-এ সোনার পদক জয়।ফুটবলের পাশাপাশি সমান দক্ষতার সাথে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলেন তিনি।

যার মধ্যে তাঁর অধিনায়কত্বে ১৯৭২-এ বাংলার রঞ্জিতে “রানার-আপ” হওয়ার গৌরবময় ইতিহাস জড়িয়ে আছে।আরেকজন এমন খেলোয়াড় পাওয়া খুবই কঠিন যিনি একই সাথে প্রথম শ্রেণীর ফুটবল ও ক্রিকেট সমান দক্ষতায় খেলে গেছেন। এমনকি শোনা যায় বিদেশী ক্লাবের ডাক প্রত্যাখ্যান করে উনি নিজের গোটা ফুটবল জীবন কাটিয়ে দিয়েছেন মোহন বাগানের হয়ে খেলে। এই নজিরও ভারতীয় ফুটবল ইতিহাসে বিরল।সব শেষে ওনার পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই। ওঁর পরিবারের সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক। চুনী গোস্বামী আমার নিজের দাদার থেকে কম কেউ ছিলেন না। আজ আমি আবার আমার এক অভিভাবককে হারালাম। ঈশ্বর ওনার পরিবারকে শক্তি দিন আর ওনাকে নিজের পদতলে আশ্রয় দিন, এটাই আমার কাম্য।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev