বাংলার গর্ব মমতা কর্মসূচির প্রথম পর্যায়ের তৃতীয় ধাপ ‘স্বীকৃতি সম্মেলন’ অনুষ্ঠিত হলো বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে। রবিবার ১৫ মার্চ এই কেন্দ্রের কোঅর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, দলের প্রবীণ এবং পুরানো কর্মীদের সম্মান জানাতে নেত্রী আমাদের এই স্বীকৃতি সম্মেলন করতে নির্দেশ দিয়েছেন। পুরোনো কর্মীরাই আমাদের দলের সম্পদ। তাঁদের সাথে হাত মিলিয়ে একযোগে জেলার উন্নয়ন করাই হবে আমাদের আমাদের লক্ষ্য। এদিন দলের পুরোনো সৈনিকদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘উপলব্ধি’ বইটি তুলে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় ।

