| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বঙ্গবন্ধু বিশ্বাসঘাতকতা সম্পর্কে জানতেন কলমে ড. মিল্টন বিশ্বাস

Reporter
ড. মিল্টন বিশ্বাস / ৩১৪ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৫ আগস্ট, ২০২১

১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সপরিবারে শহীদ হওয়ার আগে থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে ষড়যন্ত্রের খবর পেয়েছিলেন। তার রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম ও কারাবরণের সময়ও কিছু বাঙালির স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতা কতটা সংকট সৃষ্টি করেছিল, তার অনুপুঙ্খ হদিসও জানতেন। তিনি কারাগারে থাকার সময় জওহরলাল নেহরুর The Discovery of India, Glimpses of World History বই দুটি পড়েছিলেন। অন্য সময় আলবেরুনির ‘ভারততত্ত্ব’ গ্রন্থটিও পাঠ করেছিলেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ছিলেন সচেতন। এ জন্য ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফার দাবিনামা পেশ করে কারাগারে নিক্ষিপ্ত হলে তার অনুভাবনায় আসে বাঙালির চরিত্রকথন- ‘বাংলাদেশ শুধু কিছু বেইমান ও বিশ্বাসঘাতকের জন্যই সারাজীবন দুঃখ ভোগ করল। আমরা সাধারণত মীর জাফর আলী খাঁর কথাই বলে থাকি। কিন্তু এর আগেও ১৫৭৬ সালে বাংলার স্বাধীন রাজা ছিল দাউদ কারানী। দাউদ কারানীর উজির শ্রীহরি বিক্রম-আদিত্য এবং সেনাপতি কাদলু লোহানী বেইমানি করে মোগলদের দলে যোগদান করে। রাজমাবাদের যুদ্ধে দাউদ কারানীকে পরাজিত, বন্দি ও হত্যা করে বাংলাদেশ মোগলদের হাতে তুলে দেয়। এর পরও বহু বিশ্বাসঘাতকতা করেছে এই বাঙালি জাত। একে অন্যের সঙ্গে গোলমাল করে বিদেশি প্রভুকে ডেকে এনেছে লোভের বশবর্তী হয়ে। মীরজাফর আনল ইংরেজকে, সিরাজদ্দৌলাকে হত্যা করল বিশ্বাসঘাতকতা করে। ইংরেজের বিরুদ্ধে এই বাঙালিরাই প্রথম জীবন দিয়ে সংগ্রাম শুরু করে; সিপাহি বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুর থেকে। আবার বাংলাদেশে লোকের অভাব হয় না ইংরেজকে সাহায্য করার। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনরত এই মাটির ছেলেদের ধরিয়ে দিয়ে ফাঁসি দিয়েছে এ দেশের লোকেরাই সামান্য টাকা বা প্রমোশনের জন্য। পাকিস্তান হওয়ার পরও দালালি করার লোকের অভাব হলো না, যারা সবকিছুই পশ্চিম পাকিস্তানে দিয়ে দিচ্ছে সামান্য লোভে। বাংলার স্বার্থ রক্ষার জন্য যারা সংগ্রাম করছে, তাদের বুকে গুলি করতে বা কারাগারে বন্দি করতে এই দেশে সেই বিশ্বাসঘাতকদের অভাব হয়নি। এই সুজলা-সুফলা বাংলাদেশ এত উর্বর; এখানে যেমন সোনার ফসল হয়, আবার পরগাছা আর আগাছাও বেশি জন্মে। জানি না বিশ্বাসঘাতকদের হাত থেকে এই সোনার দেশকে বাঁচানো যাবে কিনা!’ (২০ জুন ১৯৬৬)

বাঙালি ‘পরশ্রীকাতর’, বাঙালি ‘বিশ্বাসঘাতক ও বেইমান’-এর প্রমাণ আছে খুনিচক্রের আচরণে। যেমন ১৯৭৫ সালের ২ আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নিরাপত্তা বাহিনীর ইনচার্জ হিসেবে ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাসভবনে মেজর ফারুক নিয়মিতভাবে আসা-যাওয়া করত। আত্মস্বীকৃত খুনি বিচারের কাঠগোড়ায় দাঁড়িয়ে সে কথা স্বীকার করেছে। এ ছাড়া খুনি ক্যাপ্টেন হুদা, ডালিম এবং নূরও ধানমন্ডির বাসায় যাতায়াত করত। ক্যাপ্টেন হুদা মাঝেমধ্যে বঙ্গবন্ধুর বাড়িতে নিরাপত্তায় নিয়োজিত ডিউটি ফোর্স দেখাশোনার জন্য যেত। মেজর নূর শেখ কামালের বন্ধু হিসেবে সেই বাড়িতে উপস্থিত হতো। মেজর ডালিম অনেকবার বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছে। বঙ্গবন্ধুর পরিচিত, তার গৃহে যাতায়াতকারী এসব ব্যক্তি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে।

বঙ্গবন্ধু যাকে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’য় বন্ধু হিসেবে অভিহিত করেছেন সেই মোশতাক জাতির পিতার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল পাওয়ার আগেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখা শুরু করে। বঙ্গবন্ধুর অন্যতম সহচর তাজউদ্দীন আহমদ সরে যাওয়ার পর সেই সুযোগ প্রসারিত হয়। মোশতাক ১৯৭৩ সালের শুরুতেই ক্ষমতা আরোহণের ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় থেকে পুরোদমে ষড়যন্ত্র করে শক্তিশালী চক্র গড়ে তোলে। ১৯৭৫ সালের মার্চে অভ্যুত্থানের প্রত্যক্ষ কাজ শুরু হয়ে গিয়েছিল। তার পর পাঁচ মাসে সফলতা আসে। মেজর রশিদ এই পাঁচ মাসে সেনাবাহিনীর মধ্যে রাজনীতি ঢুকিয়ে, মিথ্যাচার করে বিভ্রান্ত সৃষ্টি করে। ঠাণ্ডা মাথায় মেজর রশিদ সফল হয় তার গুটির চালে। জিয়া নির্দিষ্ট দূরত্ব রেখে চললেও তার সম্পৃক্ততা ছিল ষড়যন্ত্রে। আগামাসি লেনের বাসার ছাদে মুজিববিরোধী মিটিং করে আমেরিকান রাষ্ট্রদূত বোস্টার। কুমিল্লার বার্ড, গাজীপুর শালনা হাইস্কুল, দাউদকান্দি মাদ্রাসা প্রাঙ্গণ, দশপাড়া গ্রামের বাড়িতে রশিদ, ফারুক, অন্যান্য সেনা অফিসার মিলিত হয়ে ভবিষ্যতের ১৫ আগস্ট সম্পন্ন করেছিল।

আমরা জানি, বঙ্গবন্ধুর মতো সাহস এ দেশে আর কারও মধ্যে দেখা যায়নি। ফাঁসির মঞ্চ থেকে তিনি একাধিকবার ফিরে এসেছেন, আপস না করে। এ জন্য বাংলার মানুষ তার নেতৃত্বে প্রতিবাদী হয়ে উঠেছিল। সারাদেশের মানুষের সমর্থন ছিল বলেই পাকিস্তানি শাসকরা মুজিবকে ভয় পেত। রাষ্ট্রদ্রোহী মামলা ও হয়রানি নিত্যসঙ্গী হয়েছিল তার। ছয় দফা আন্দোলনের সময় ছাত্ররা যুক্ত হয়ে তার নেতৃত্বকে আরও মজবুত করেছিল। ক্রমান্বয়ে স্বৈরাচারী পাকিস্তান সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন বেগবান করেন বঙ্গবন্ধু। গণতন্ত্রে বিশ্বাসী মুজিব জনগণের রায়ে বারবার নেতা নির্বাচিত হয়েছেন। তার আপসহীন নেতৃত্ব আর সাহসী পদক্ষেপ আমাদের মুক্তি এনে দিয়েছিল। একইভাবে সদ্য স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে বিপুল সমস্যার আবর্তে পড়েও দিশাহারা হননি কখনো। মানুষকে তিনি বড় বেশি বিশ্বাস করতেন, বড় বেশি সারল্যে মাখা ছিল তার ব্যক্তিজীবন।

একদিকে সাম্রাজ্যবাদের বিরোধিতা করা, অন্যদিকে দেশের উন্নয়ন ও মানুষের অগ্রগতির চিন্তায় উন্মুখ বঙ্গবন্ধুই বাংলাদেশের স্রষ্টা। আসলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন- নানা ঐতিহাসিক ঘটনা ও ইতিহাস-সংলগ্নতায় আকর্ষণীয়। একজন অসাধারণ রাজনৈতিক সংগঠক, এক অনলবর্ষী বক্তা এবং অঙ্গীকারদীপ্ত সাধনায় নিবেদিত এই অসাধারণ মানুষটি তার লক্ষ্যকে স্থির করে সারাজীবন কাজ করে গেছেন। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালির শত-সহস্র বছরের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করে বিবিসির জরিপে গণমানুষের ভোটে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টে হত্যাকাণ্ডের পর ভীতসন্ত্রস্ত খুনিরা রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তাকে মুছে ফেলার জন্য তড়িঘড়ি জন্মভিটা টুঙ্গিপাড়ায় কবরস্থ করে। ৩২ নম্বর থেকে জন্মভিটা টুঙ্গিপাড়ায় তাকে পাঠানো হলো ঠিকই, কিন্তু জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব আরও বেশি প্রেরণার উৎসে পরিণত হয়ে উঠলেন। তাকে হত্যার মধ্য দিয়ে রক্তাক্ত করা হয়েছে বাঙালির সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলার মানুষের অসাম্প্রদায়িক চেতনাসহ সব সুকৃতি। বাংলাদেশের আরেক নাম শেখ মুজিবুর রহমান। কারণ খুনি ও বিশ্বাসঘাতকরা জয়ী হতে পারেনি। তারা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

লেখক : ড. মিল্টন বিশ্বাস,  ইউজিসি পোস্ট ডক ফেলো এবং বিশিষ্ট লেখক, কবি, কলামিস্ট, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম, নির্বাহী কমিটির সদস্য, সম্প্রীতি বাংলাদেশ এবং অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, email-drmiltonbiswas1971@gmail.com

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev