দিদিকে বলো-র সাফল্যের পর নতুন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সোমবার ২ মার্চ ২০২০ প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাংসদ, বিধায়কদের কর্মসূচি সম্পর্কে বোঝানোর পর নেতাজি ইনডোরে তা বোঝানো হয় কর্মীদের। তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের সংবিধান রক্ষার লড়াইয়ে, অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আর কেউ নেই। এই কর্মসূচি চলবে আগামী আড়াই মাস, তিনটি পর্যায়ে। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিকল্প নেই, বাংলায় উন্নয়নের বিস্তারিত খতিয়ান- এ সবই প্রতিটি বাড়িতে গিয়ে বোঝাবেন তৃণমূল নেতা-কর্মীরা।




