বাংলার গর্ব মমতা জলযোগে যোগাযোগ কর্মসূচি পালন করলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। হরিপাল বিধানসভার কামারকুন্ডুর এক লজে সাংবাদিকদের নিয়ে এই জলোজোগে যোগাযোগের কর্মসূচির আয়োজন করেন। আগামী বিধানসভা নির্বাচন ও পৌরসভা নির্বাচন কে সামনে রেখে সাংবাদিক দের সাথে বেশ কয়েক ঘন্টা আলোচনা চক্র চলে ও হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন সাংবাদিকদের নিয়ে। জলযোগে যোগাযোগ কর্মসূচিতে বিধায়ক বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি-সহ একাধিক নেতৃত্ব ও স্থানীয় তৃণমূল নেতারা। বিধায়ক বেচারাম মান্না বলেন সিঙ্গুর আন্দোলনের সময় থেকে সাংবাদিকরা যে ভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে বিধানসভা কেন্দ্রর প্রতিটা জায়গার উন্নয়ন তুলে ধরার আবেদন রইলো আপনাদের কাছে। সমালোচনা করার অধিকার আপনাদের আছে সমালোচনা করুন সাথে সাথে উন্নয়নের খবরগুলো করুন মানুষের সামনে উন্নয়নগুলো তুলে ধরুন। উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। কিছু ভুল করে থাকলে সেটাও জানান কাজের ভুল শুধরে দিয়ে আমাকে সহযোগিতা করুন।
ছবি ও সংবাদ: সুভাষ মজুমদার