| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বেগম রোকেয়ার রচনায় লোকজ জীবন অভিজ্ঞতা (শেষ পর্ব) : গীতা দাস

Reporter
গীতা দাস / ৩৮২ জন পড়েছেন
আপডেট সোমবার, ১ জুলাই, ২০২৪

‘মহাভারত অশুদ্ধ করা’ নিয়ে প্রচুর লোকোক্তি রয়েছে যার প্রতিফলন দশম পরিচ্ছেদে — ‘তুমি দ্বিতীয় বিয়ে করিলে মহাভারত অশুদ্ধ হইবে না’।

বাংলার সামন্ত সমাজের বলির শিকার লতীফ। লতীফের দ্বিতীয় বিয়েতে রাজি হওয়ার অবস্থা বুঝাতে রোকেয়া বলিদানের ছাগল শব্দটি ব্যবহার করেছেন । কোরবানীর খাসী ও বলিদানের ছাগল সমার্থক শব্দ হলেও সচেতনভাবে বলিদানের ছাগল শব্দটি লেখার পেছনে তাঁর পাঠক হিসেবে কী বৃহত্তর জনগোষ্ঠীর কথাই বিবেচনায় ছিল? অথবা তখনকার লোকজ সমাজ ধর্মভিত্তিক ভাষা চর্চা হয়তো আত্মস্থ করেনি।

পদ্মরাগের একাদশ পরিচ্ছেদে মনোবিশ্লেষণে প্রবাদ ব্যবহার করেছেন — ‘বেল পাকিলে কাকের বাপের কি?’ য়ার আমরা বলি “গাছে বেল পাকিলে কাকের কি?’

বিভিন্ন অবস্থা বুঝাতে বিস্তৃত বর্ণনা না দিয়ে বহুল প্রচলিত বাগধারা ও প্রবাদ ব্যবহার করে সংক্ষেপেই পরিস্থিতি বুঝিয়েছেন, যেমন দ্বাদশ পরিচ্ছেদেঃ ‘দিদির কথাই বেদবাক্য’, ‘শাপে বর।’ অথবা ‘দশচক্রে ভগবান ভূত’ ।

চতুর্দশ পরিচ্ছেদে — স্বামী থেকে বিচ্ছিন্ন জীবন যাপনেও ঊষা রাণীর শাঁখা পরা নিয়ে “ছাড়ব না হাতের শাঁখা, ঐটি সধবার নিশানা!” লোক বিশ্বাসের নমুনা; যা আরেকটি প্রবচন মনে করিয়ে দেয় —

‘স্বামী নাই পুত্র নাই কপাল ভরা সিঁন্দুর

বেড়া নাই দুয়ার নাই ঘর ভরা ইঁন্দুর।‘

মতিচুর দ্বিতীয় খন্ডের ‘জ্ঞানফল’ নামক রূপকথায় মতো বেগম রোকেয়া মহাভারতের রচনাশৈলীর অনুকরণে ‘পদ্মরাগ’ উপন্যাসে দুই লাইন পয়ার লিখেছেনঃ

‘হেলেন- বিবাহ কথা অনল যেমতি

ব্যথিতা সকিনা ভণে শুনে দয়াবতী।’

এখানকার ‘ আরসী আনছি, কাঁকই আনছি। চুল বান্ধনের ফিতা আনছি!’ আরসী (আয়না), কাঁকই (চিরূণী) আর বান্ধন (বাঁধার) আঞ্চলিক শব্দত্রয় দিয়ে তৈরী বাক্যটিতে বেগম রোকেয়ার লোকভাষা ব্যবহারের নমুনা পাই ‘পদ্মরাগ’ উপন্যাসে।

‘রাঁধা- উননে ফু-পাড়া আর কাঁদার’ চিত্র গ্রামীণ জীবনের প্রাত্যহিকতার সাথে সম্পৃক্ত।

বেগম রোকেয়া তাঁর সৃষ্ট চরিত্রের সংলাপে প্রবাদ, প্রবচন ব্যবহার করে চর্রিত্রগুলোকে আমাদের আপন করিয়ে ছেড়েছেন। যেমন, ষোড়শ পরিচ্ছেদে: ‘উদোর বোঝা বুদোর ঘাড়ে’ চাপানোর চর্চার উদাহরণ তো আমাদের সমাজে যত্রতত্র।

তাছাড়াও,রামায়ণ ও মহাভারতের কাহিণী লোকজীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলেই রোকেয়া তাঁর উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদের চরিত্রের সংলাপ —

চারুঃ ‘আমি দশভুজা দূর্গা হইলে বেশ হইত!’’

পাল্টা সংলাপ —

ঊষাঃ ‘আমি কিন্তু দশমুন্ড রাবণ হইতে চাই — তাহা হইলে এক একটা মাথাকে এক একটা বিষয় চিন্তা করিবার ভার দিতাম!’

অষ্টাদশ পরিচ্ছেদ রোকেয়ার যাপিত জীবনের আশপাশ থেকেই নেয়া প্রবচনঃ

‘পন্ডিতে বুঝিতে পারে দু’ চারি দিবসে,

মুর্খেতে বুঝিতে নারে বৎসর চল্লিশে।‘

লোকোক্তিতে সংস্কৃত ব্যবহারও ছিল পরিচিত প্রচলন। দ্বাবিংশ পরিচ্ছেদে একটি লোকোক্তির ব্যবহার — ‘মৌনং সম্মতি- লক্ষণং’ বলিয়া ধরা পড়িবেন।’

চতুর্বিংশ পরিচ্ছেদে নদীমাতৃক বাংলাদেশের লোকের নদীর জল পরিমাপের লোকাভিজ্ঞতার ফলাফল “হরে দরে হাঁটু জল’ বাক্যটি।

‘ঢেঁকির আর অন্য কাজ কি আছে?’ — সংলাপটি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানা ছাড়া যে কাজ নেই প্রবাদটিই মনে করিয়ে দেয়।

সপ্তবিংশ পরিচ্ছেদে বেগম রোকেয়া তাঁর স্বভাবসিদ্ধ ইহজাগতিক চেতনার পরিবর্তে লৌকিক জীবনাচারকে — লোক বিশ্বাসকে তুলে ধরেছেন। এটি হয়তো বা চরিত্র উপস্থাপনের স্বার্থে–সৃষ্ট চরিত্রকে বাস্তবানুগ করতেই করেছেনঃ

‘সতীর দেবতা, পতি জীবনের সার,

তেঁই যাচি পূজিবারে চরণ তোমার’

অন্যান্য লেখা

‘ভ্রাতা-ভগ্নী’ লেখাটি সংলাপ নির্ভর। এক ভাই ও দুই বোনের কথোপকথনে অনেকগুলো প্রবাদ ব্যবহৃত হয়েছে। যেমন —

“টাকা হইলে বাঘের দুধ পাওয়া যায়।“

“গোষ্ঠির নিকট ফষ্ঠি’’

‘পুত্রের স্নেহ ততদিন পর্যন্ত, যে পর্যন্ত সে স্ত্রীলাভ না করে, আর কন্যার স্নেহ কখনও হ্রাস হয়না।’

‘যেখানে বাঘের ভয়, সেইখানে রাত হয়’

“তুমি আর ক্ষীরে লুন দিও না।”

‘এ নেড়ামাথা লইয়া বেলতলায় আর যাইব না।’

‘ধরাখানা সরা হেন দেখ’

‘বাহুবলই বল’

‘পড় বাবা মতীজান’

‘নীলকন্ঠের ন্যায় সে বিষ কণ্ঠে ধারণ করিতে হইবে’ শেষেরটি পৌরাণিক কাহিনীর উদাহরণ।

তাছাড়া, ‘তিন কুড়ে’ নামক গল্প যে আমাদের লোক গল্প তা আর বলার অপেক্ষা রাখে না।

‘পরী ঢিবি’ গল্পে রূপকথার মোড়কে রকউড কলেজের ছাত্রীদের পরী হিসেবে উপস্থাপন করে বেগম রোকেয়া পাহাড়ের উপত্যকায় তাদের স্বাধীনভাবে পিকনিক উপভোগের চিত্র এঁকেছেন। এও তাঁর নারীর স্বাধীন সত্ত্বা প্রকাশের এক ধরণের কলা কৌশল যা লোকসাহিত্য ভান্ডারের রত্নের আভা নিয়ে নিজের অলংকারে বসিয়েছেন।

লোক সাহিত্য মাত্রই ব্যক্তির সৃষ্টি সমষ্টির সম্পদে পরিণত হয়। ব্যক্তির মালিকানা জাতীয় ঐতিহ্যে বিলীন হয়ে জাতীয়ভাবেই এর অংশীদারিত্ব থাকে। এর অস্তিত্ত্ব মৌখিকভাবে জন থেকে জনে বিস্তৃতি ঘটে। লোক অনুষ্ঠানে লোকের মুখে মুখে ব্যবহৃত হয়,গীত হয়, লোকের অন্তরে অন্তরে প্রীত হয় এ সাহিত্য। ঊনবিংশ শতাব্দী থেকে এ সব সংগ্রহের ও এর লিখিত রূপ দেয়ার উদ্যোগ চলছে। বিশেষ করে ঊনিশ শতকে এর জোয়ার এসেছিল। আর জোয়ারের জল বেগম রোকেয়ার মনও হয়তো বা ভিজিয়েছিল।

অনেক লেখক নিজেদের রচনায় প্রাসঙ্গিকভাবে লোক প্রবাদ, প্রবচন, ছড়া, গাঁথা, গল্প, লোকোক্তি ব্যবহার করে এদের শাশ্বত আবেদনকে প্রাকৃত জীবন থেকে নাগরিক সমাজে ছড়িয়ে ছিঁটিয়ে দিয়েছেন। বেগম রোকেয়ারও তাঁদেরই একজন এবং এ সবের বিস্তৃততে তাঁর অবদান আমাদের অন্তরে বিরাজমান থাকবে। তিনি লোক সংস্কৃতি ও লোক জীবনের জারিত রসে আন্দোলিত ও উদ্বেলিত হয়েছিলেন। (সমাপ্ত)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev