কালনা বিধানসভা ক্ষেত্রে ব্লক সভাপতি প্রণব রায়ের অবদান অনস্বীকার্য। নিজে একজন দক্ষ সংগঠক। সেই ১৯৯৮ সাল থেকে দিদির সৈনিক। কিন্তু কোনও দিন পঞ্চায়েত ভোটেও দাঁড়ান নি। বহু নেতা তৈরির কারিগর তিনি। কালনা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ কালনায় পল্টু বাগ নামেই খ্যাত। এবারে কালনা বিধানসভার প্রার্থী তিনি। প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণার পরই তিনি ছুটে আসেন কালনা ২নং ব্লক সভাপতি প্রণব রায়ের সিঙ্গারকোন ব্লক কার্য্যালয়ে। মাটির মানুষ প্রণব রায় তাঁর প্রাণের পল্টুকে বুকে জড়িয়ে ধরেন। পল্টু নিশ্চিন্ত এইবার তিনি কালনা বিধানসভা থেকে জিতছেন। নেতা তৈরির কারিগর প্রণব রায় তাঁকে আশীর্বাদ করেছেন। এইবার জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পরতে হবে। তাঁর কথায় ঘরের মেয়েকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই।
