গোঘাট বিধানসভায় এবারেরও প্রার্থী মানস মজুমদার। ইয়ং এবং এনার্জিটিক হিসেবে তার একটা সুখ্যাতি আছে। ফোন করতেই বললেন, সকাল থেকে প্রচার শুরু করে দিয়েছি। তারমানে! প্রার্থী ঘোষণা হলো না—তাতে কি হয়েছে, আমি কনফিডেন্ট ছিলাম আমি দাঁড়াব। নিজের প্রতি এই আস্থা থেকেই বলছি ২০১৯ অতীত। ২০২১ খেলা হবে। আজ সকাল থেকেই মানস মজুমদার তাঁর বিধানসভা কেন্দ্রের বদনগঞ্জ-১ অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার করেছেন। ছোট শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলের সঙ্গেই সময় কাটিয়েছেন। মানসের কথায় এবার আর ভাঁওতা দিয়ে বিজেপি ভোট করাতে পারবে না।
