২০১৬ সালের বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন হিতেন বর্মন। এবার সেই কেন্দ্র থেকেই দাঁড়াচ্ছেন পার্থপ্রতিম রায়। দিদিমনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রথমেই ছুটে যান কোচবিহারের মদনমোহন মন্দিরে এরপর মাথাভাঙা পঞ্চানন মোড়ে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শীতলখুচি বাজারে দলীয় কর্মী-সমর্থকদের ভোট প্রচারে নামেন। মাঝে প্রাক্তন বিধায়ক হিতেন বর্মনের বাড়িতে গিয়ে তাঁর আশীর্বাদও নিয়ে আসেন। তাঁর কথায়, আমি শীতলখুচী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী। মাননীয় মুখ্যমন্ত্রী আমার ওপর যে আস্থা ও ভরসা রেখেছেন তাঁর কাছে আমি চির কৃতজ্ঞ। তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করার আগে শীতলখুচিতে কি কি উন্নয়ন হয়েছে এবং আরও কি কি উন্নয়নের কাজ শুরু হয়েছে তার কথা স্মরণ করিয়ে দেন। এমন কি শীতলখুচী বিধানসভার সকল ভোটারদের আশীর্বাদ-শুভেচ্ছাও প্রার্থনা করেন।
