প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে ভোট প্রচারে নেমে পরলেন উদয়নারায়ণপুরের ভূমিপুত্র সমীর কুমার পাঁজা। ডাকসাইটে ডাকাবুকো নেতা হিসেবে আশেপাশের অঞ্চলে অনেকেই তাঁকে চেনেন ও জানেন। কাজের মানুষ কাছের মানুষ। সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। আজ উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫ হাজার কর্মী সমর্থকদের সাথে পা মেলালেন প্রার্থী সমীর কুমার পাঁজা। রথতলা, কয়লাগোড়া হয়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করলেন তিনি। রাস্তার দু-পাশে অসংখ্য মানুষ তাঁকে আশীর্বাদ করেন। এই কেন্দ্র থেকে জেতার ক্ষেত্রে একশো শতাংশ আস্থা রয়েছে তাঁর। সোজা কথায় দিদিকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।