ভারত সেবাশ্রম সঙ্ঘের হেড অফিস বালিগঞ্জ শাখার সহযোগিতায় তারকেশ্বর শাখার উদ্দ্যোগে ৩০০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো শুক্রবার সকালে। তারকেশ্বর মধ্য চাউলপট্টি এলাকায় ভারত সেবাশ্রম সংঘের কার্যালয় থেকে বিতরণ করা হয় এই খাদ্যদ্রব্য সামগ্রী।

তারকেশ্বর এলাকার প্রায় ৩০০টি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সঙ্ঘের শিষ্যরা লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে খাদ্য সামগ্রী তুলে দেন দুঃস্থ পরিবারগুলির হাতে। সঙ্ঘের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লকের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার