| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ভাষা : হৃদয়লিপির অনুবাদ : আনন্দগোপাল হালদার

Reporter
আনন্দগোপাল হালদার / ৫৭৭ জন পড়েছেন
আপডেট রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ভাষা — কোনো নগ্নাত্মা সংকেতমাত্র নয়, এক নিগূঢ় অলৌকিক শক্তি, যার সান্নিধ্যে নিরাবেগ প্রকৃতি পায় অনুভব, নিঃশব্দ অস্তিত্ব পায় বাচনিকতা, আর নিরাকার চিন্তা পরিগ্রহ করে রূপ ও রসের আভায়। মানবসভ্যতার আদিপর্বে যখন মানুষ ছিল গুহাচারী, তার কণ্ঠে নেমে এসেছিল ধ্বনির মতো প্রাথমিক আর্তি — সেই আদি আর্তিই ক্রমে পরিণত হয়েছে ভাষার মহাবৃক্ষে, যার শিকড় সংস্কৃতিতে, কাণ্ড ইতিহাসে, আর পত্রপল্লব সাহিত্যে। ভাষা তাই কেবল প্রকাশ মাধ্যমই শুধু নয়, ভাষা মানবমনের আলোকস্তম্ভও। এটি এক আন্তর্ব্যাপ্ত, সাংস্কৃতিক অভিজ্ঞান, যা মনুষ্যজাতির চৈতন্য-প্রবাহের সর্বাপেক্ষা জীবন্ত স্পন্দন। মানবচিন্তার অভিব্যক্তি, বোধ-প্রতিসরণ ও প্রজ্ঞাবৃক্ষের বিস্তার যেভাবে ভাষার পরম্পরায় নিহিত, তা অনুধ্যানাতীত এবং ঐতিহাসিকভাবে শাশ্বত।

ভাষা কখনও নিছক শব্দের সমাহার নয়; বরং তা আত্মার তরঙ্গ, চেতনার ছায়াছবি, হৃদয়ের আততি। প্রত্যেক ভাষার গভীরে আছে যুগযাপন, সময়ের সংলাপ, প্রজন্মান্তরের পরম্পরা। ভাষা ছাড়া স্মৃতি নিঃসাড়, কল্পনা নির্বোধ, প্রেম নিরাভরণ। ভাষা—হৃদয়লিপির এক অন্তহীন পরিক্রমা।

ব্রহ্মাণ্ডের ইসকুলে ভাষা স্বয়ংসম্পূর্ণ, বহুবিধ ধ্বনিতাত্ত্বিক ও ব্যাকরণতাত্ত্বিক অনুষঙ্গে নির্মিত সংকেতযাত্রা, যার প্রয়োগে চিন্তা, অনুভব, ইচ্ছা ও অভিজ্ঞতা পারস্পরিকভাবে পরিব্যাপ্ত হয়। ভাষা কখনও কণ্ঠধ্বনিময়, কখনও চিহ্নসংকেত-নির্ভর, আবার কখনও সামাজিক স্তরায়ণের এক পরিশীলিত প্রতিরূপ। এটি ভাষার প্রেক্ষিতভিত্তিক ভঙ্গি ও অন্তর্নিহিত প্রজ্ঞার অনুপুঙ্খ উপস্থাপন — জীবনের অপ্রকাশ্য অনুভবের প্রকাশক।

ভাষা কোনো বিচ্ছিন্ন অস্তিত্ব নয়; বরং এটি এক সাংস্কৃতিক সম্মিলন, যেখানে একটি জনগোষ্ঠীর ঐতিহাসিক ধারাবাহিকতা, প্রথাগত মূল্যবোধ ও প্রতীকী জগতের প্রতিফলন ঘটে। প্রতিটি ভাষা তার নিজস্ব বাচনিক নৃতত্ত্ব বহন করে, এবং এই বহন বৈচিত্র্যনির্ভর, স্থানিক ও কালিকভাবে ব্যাসার্ধবিস্তৃত। যেমন, বাংলা ভাষার গভীরে লুকিয়ে আছে নদীবাহিত সভ্যতার জলচিহ্ন, মৌখিক সাহিত্যিকতা ও উপকূলীয় ভূপ্রকৃতির অভিঘাত।

ভাষার জন্ম হয়েছে গূঢ় ধ্বনির গর্ভে, আর তার বিবর্তন হয়েছে যুগপৎ সংযোগে ও সংঘাতে। সংস্কৃতের সংযত ধ্যান, প্রাকৃতের মৃদু প্রবাহ, অপভ্রংশের বিক্ষিপ্ততা মিলিয়ে জন্ম নিয়েছে বাংলা ভাষার তীব্র রসায়ন। যে-ভাষায় চণ্ডীদাস গেয়েছেন প্রেমের ব্যাকুলতা, যা দিয়ে বিদ্যাসাগর গড়েছেন জ্ঞানের ভিত, আর যা দিয়ে জীবনানন্দ বুনেছেন রাত্রির স্বপ্ন — এই ব্যাকুলতা, ভিত, আর স্বপ্নের অনুবাদ হয় না।

ভাষার মধ্যেই নিহিত থাকে জাতিসত্তার বিমূর্ত ও আত্মিক ভিত্তি। ১৯৫২ সালের সেই রক্তস্নাত প্রভাতে ভাষা হয়ে উঠেছিল আত্মত্যাগের নামান্তর। ১৯৬১-র ১৯ মে, বরাক উপত্যকায়ও ঘটেছিল ভাষার জন্য রক্তপাত। শহিদ হয়েছিলেন রক্ত-মাংস-সংক্রমিত ১১টি বলিষ্ঠ প্রাণ।

বিশ্বসভ্যতা যেখানে ভাষাকে কূটনৈতিক বাহন মনে করে, সেখানে বাংলা ভাষা জেগে উঠেছিল এক অবিনাশী উচ্চারণ হিসেবে। যে-ভাষার জন্য মানুষ জীবন বিসর্জন দিতে পারে, তার চেয়ে প্রগাঢ় জাতীয় চেতনার উৎস আর কী-বা হতে পারে? বাংলা ভাষার জন্য একুশের আত্মোৎসর্গ, জাতীয়তাবাদের প্রতিরোধমুখিনতা এবং ভাষাভিত্তিক রাষ্ট্রচিন্তার উত্থান এক দৃষ্টান্তমূলক ইতিহাস। বাংলা ভাষা শুধু মধুরতার বাহক নয়, তা দ্রোহের, অগ্নিস্রাবী উচ্চারণের, আত্মমর্যাদার অধিকারের।

ভাষা আমাদের চেতনার দীপ্তি, স্মৃতির ধারক, কল্পনার বহ্নিশিখা। ভাষার মধ্যে নিহিত থাকে মানুষের সম্মিলিত মনন। যদি আমরা ভাষার সংরক্ষণ না করি, তবে আমরা কেবল শব্দ হারাই না — হারাই ইতিহাস, হারাই অনুভূতির সংবেদ, হারাই মানুষ হওয়ার মৌলিক সত্তা। তাই ভাষাকে ভালোবাসা মানে নিজের হৃদয়ের দর্পণকে আগলে রাখা। এই ভাষা — এই অন্বিত ব্যঞ্জনা — এই ধ্বনি ও নীরবতার মধ্যবর্তী সংগীতই আমাদের আত্মার প্রকৃত উচ্চারণ।

ভাষা শুধু যাপন নয়, ভাষা অস্তিত্বের একান্ত অনুষঙ্গ। ভাষাহীন মানুষ, জাতি ও সংস্কৃতি — এক শূন্যতর বস্তুমাত্র। ভাষাকে তাই নিত্যচর্চার, যথাযথ প্রয়োগের ও আন্তরিক রক্ষার মাধ্যমে সংরক্ষণ করতে হবে। ভাষা যেন অন্য ভাষার আগ্রাসনে নিজস্ব গাম্ভীর্য ও সৌন্দর্য হারিয়ে না ফেলে — এই দায়বদ্ধতা আমাদের সবার।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev