করোনা-সতর্কতায় বুধবার ১৮ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিধানসভার অধিবেশন। সোমবার ১৬ মার্চ বিধানসভায় সর্বদলীয় বৈঠকের এই সিদ্ধান্ত হয়েছে। দফাওয়াড়ি বাজেট বরাদ্দ নিয়ে এই অধিবেশনে আলোচনা হওয়ার কথা ছিল। মঙ্গলবার তা সেরে ফেলে বুধবার থেকে অধিবেশন স্থগিত রাখা হবে বলে জানা গিয়েছে। ১৯ মার্চ বীরভূমে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকও আপাতত হচ্ছে না।
এর মধ্যে কলকাতায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। মঙ্গলবার প্রোটিয়ারা দেশে ফিরবে। ওয়েস্টইন হোটেলে দক্ষিণ আফ্রিকা দলের প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হয়।
