পাবলিশার্স এন্ড বুকসেলারস গিল্ড এবং ডা. বি.সি.রায় মেমোরিয়াল কমিটির যৌথ উদ্যোগে বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত বিধান বইমেলার আজ পঞ্চম দিন। এই বইমেলা চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। এই মেলার বিশেষ আকর্ষণ— প্রতিটি বই কেনা ওপর ২০% ছাড় এবং একদিনে প্রতি হাজার টাকা কেনাকাটার জন্য বিধান শিশু উদ্যানের তরফ থেকে একটি সুদৃশ্য স্মারক উপহার। এছাড়া তো থাকছেই প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি সাহিত্যিকদের গল্পপাঠ, কবিতা পাঠ, আবৃত্তি এবং সাহিত্যবিষয়ক আলোচনা। বিধান শিশু উদ্যানের নাচ, গান, আবৃত্তি বিভাগের ছাত্রছাত্রীদের অনুষ্ঠানও থাকছে।

আজ থেকে থাকছে গরম গরম পিঠে পুলির স্বাদ গ্রহন করার সুযোগ। আপনার সামনেই ঢেকিতে চাল গুড়ো করে মাটির উনুনে পিঠে বানিয়ে আপনাকে পরিবেশন করবেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত সুনিতা দেবী। দক্ষিন ভারতীয় এই মহিলার হাতে ষোলাআনা বাঙ্গালী রান্নার স্বাদ। তাঁর হাতের যাদুতে তৈরি পিঠে মুখে দিলে মনে হবে পৌষমাসের কোনো সময়ে হয়তো পিঠে খাচ্ছেন। কিছুটা গরম হয়তো পরেছে হঠাৎ করে। অসুবিধা একটু তো আছেই। তবুও সকলের কাছে অনুরোধ আসুন বিধান শিশু উদ্যানের বিধান বইমেলায়। সবমিলিয়ে ভালোই লাগবে।