আদিবাসী-বনবাসী অধ্যুষিত বিনপুর-১ নম্বর অঞ্চলের বহু গ্রাম। বেশির মানুষের জীবিকার ঠিকানা দৈনন্দিন ফুরনের কাজ অথবা বনের শুকনো কাঠ। লকডাউনের ফলে তা বন্ধ। ফলে খাদ্যে টান পড়েছে প্রতিটি পরিবারে। আজ বিদুভূষণ মুরমু ও ফটিক মাহাতোর সহযোগিতায় বিনপুরের বেশ কিছু প্রত্যন্ত গ্রামে এঁড়েকুসুম, নয়াগ্রাম, কুঁই উত্তর ও দক্ষিণ, গলাশুলি, শালুডোবা, চাঁপাবনি, আগুরা, অঁকরো, ভুর্সা প্রভৃতি অঞ্চলের মানুষজনকে ত্রাণ বিতরণ করা হলো।

প্রত্যেককেই চাল, ডাল, সবজি, আলু, মুরি, সাবান, তেল, বিস্কুট চানাচুর ও মশলাপাতি দেওয়া হয়। প্রায় ৪৫০ পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। তবে এঁড়েকুসুম গ্রামের মানুষজন সবচেয়ে বেশি দুরবস্থার মধ্যে আছেন। তাঁদের একটু বেশি বেশি করে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিদুভূষণবাবু ও ফটিকবাবু দুজনেই আশ্বাস দিয়েছেন পরিস্থিতি অনুযায়ী তাঁরা আবার এই অঞ্চলে নিজেদের উদ্যোগে ত্রাণ বিলি করবেন।