কথায় আছে না, চোরের মায়ের বড়ো গলা! বিজেপির বিরুদ্ধে এবার চাল চুরির অভিযোগ।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিজেপি পার্টি অফিস থেকে উদ্ধার হলো বস্তা বস্তা রেশনের চাল ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির বানারহাটে। অভিযোগ, বানারহাটের তেলিপাড়ার বিজেপি পার্টি অফিসে কয়েকশো কুইন্টাল চাল মজুত করা হয়েছিল।

এদিন খবর পেয়ে হানা দেন বানারহাট থানার পুলিশ ও ফুড ইনস্পেক্টর। উদ্ধার হয় বস্তা বস্তা চাল। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান সীমা দাস ও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী অভিযোগ করেছেন, স্থানীয় রেশন এজেন্ট তাঁর কোটার আগামী মাসের পুরো চালটাই বিজেপির হাতে তুলে দিয়েছিলেন। এই ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল।

পাশাপাশি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগামীকাল থেকে এলাকায় রেশন বিলি শুরু হবে। এই ঘটনায় জলপাইগুড়ি জেলা খাদ্য আধিকারিক অমৃত ঘোষ জানান, অভিযোগ পেয়েছি। আমাদের আধিকারিক গিয়েছেন। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।



