ধনিয়াখালি ব্লকের সোমসপুর-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও অঞ্চল সভাপতি মানিক মল্লিকের তত্ত্বাবধানে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল কিষাণ মান্ডিতে। মূলত কালীপূজা, জগদ্ধাত্রী পূজা, ছট পূজার শুভেচ্ছা অভিনন্দন-এর পাশাপাশি বিশিষ্টদের সম্বর্ধনা ও বিচিত্রা অনুষ্ঠান-এর আয়োজন করা হয়েছিল।
তৃণমূল কংগ্রেসের এই প্রয়াসে উপস্থিত আছেন ধনিয়াখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ধনিয়াখালি ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৌমেন ঘোষ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মহসিন মন্ডল, কর্মাধ্যক্ষ পিন্টু কর্মকার, সোমসপুর-২ পঞ্চায়েত-এর প্রধান সামিন মল্লিক, ব্লকের মহিলা সভানেত্রী সর্বানী সর্দার-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।