মা-মাটি-মানুষ সরকার ও কলকাতা পুরসভার উদ্যোগে পে অ্যান্ড ইউজ টয়লেটের সংখ্যা এখন অনেক বেড়েছে কলকাতায়। এবার শহরের রাস্তায় নয়া সংযোজন বায়ো টয়লেট। শনিবার ৭ মার্চ আলিপুর রোডে এমন বায়ো টয়লেট উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পারিষদ তারক সিং, কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। ফিরহাদ হাকিম বলেন, কলকাতার আরও কিছু জায়গায় এমন বায়ো টয়লেট বসবে। এতে সাধারণ মানুষ যেমন প্রয়োজনে এগুলি ব্যবহার করতে পারবেন, তেমনই শহর পরিষ্কার থাকবে।