ঝাড়গ্রাম ১২ মার্চ, ২০২০ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এসসি মোর্চার জেলা সম্পাদিকা প্রিয়াঙ্কা মন্ডল-এর নেতৃত্বে শিলদা মন্ডল থেকে ৫০/৫৫ জন সক্রিয় বিজেপির কর্মী সমর্থক আজ ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বীরবাহা সরেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির সদস্য প্রসূন সোডঙ্গি, অজয় সেন, রাহালা হাঁসদা-সহ অন্যান্য নেতৃত্বরা।
ছবি ও সংবাদ: সুদীপ্ত চক্রবর্তী
