| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিজেপি শুধুই হিন্দুদের মুখ, মানুষের মুখ নয়

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৪২৪ জন পড়েছেন
আপডেট শনিবার, ৯ জুলাই, ২০২২

কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে মুখতার আহমেদ নাকভির ইস্তফার পর সংসদে বিজেপির আর কোন মুসলিম মুখ রইলো না। লোকসভা এবং রাজ্যসভায় এখন আর তাদের কোন মুসলমান সাংসদ নেই। এমনকি এখন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৩১টি বিধানসভাতে বিজেপির একটিও মুসলমান সদস্য নেই। দেশে সংসদের দুটি কক্ষ, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা মিলিয়ে মোট আসন রয়েছে ৪২ হাজার ৯০৮টি। এরমধ্যে লোকসভায় ৫৪৩টি রাজ্যসভায় ২৪৫টি এবং ৪ হাজার ১২০টি আসন রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভায়।

নির্বাচনী পাটিগণিত বলছে মুসলমানরা সাধারণত বিজেপিকে ভোট দেয়না তাই সঙ্গত কারণে বিজেপিতে মুসলমান সাংসদ ও বিধায়ক কম। ২০১৪ ও ২০১৯ এ লোকসভায় বিজেপির কোন মুসলমান মুখ ছিল না। এমনকি ২০১৪তে তাদের তৎকালীন সাংসদ শাহনওয়াজ হুসেনও হেরে যান। একই ঘটনা ঘটে ২০১৯এও। জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং লাক্ষাদ্বীপে বিজেপির ৩ মুসলমান প্রার্থীর একজনও জিততে পারেননি। আমাদের গণতন্ত্রে এটাই সাধারণ ধারণা যে মুসলমানরা ভোট দেয় বিজেপিকে হারাতে।

অনিবার্যভাবে প্রশ্ন আসে এমনটা হয় কেন? কখন এবং কীভাবে মুসলমানদের এই বিজেপি বিরোধী মানসিকতা গড়ে উঠলো তার উত্তর লুকিয়ে আছে বিজেপির ইতিহাসেই। রাজনীতিগতভাবে বিজেপি কোনদিনই তাদের বন্ধু হয়ে উঠতে পারেনি। তাদের রাজনীতিটাই মুসলিম বিদ্বেষের রাজনীতি। তারা মুসলমানদের ঘনিষ্ট হওয়া, তাদের স্বপক্ষে কথা বলার তেমন কোন চেষ্টাও করেনি। মোদি হাওয়ায় ভর দিয়ে ২০১৪তে ক্ষমতায় আসার সময়ও তারা ভোট পেয়েছিল ৩১ শতাংশ। এই প্রবণতা শুধু লোকসভা নির্বাচনগুলিতেই ঘটছে এমন নয়, বিধানসভা নির্বাচনগুলিতেও বারবার প্রমাণিত হয়েছে মুসলমানরা বিজেপির সঙ্গে নেই। কয়েকবছর আগেও দেশের সব বিধানসভাগুলি মিলিয়ে মাত্র চারজন মুসলমান বিধায়ক ছিল বিজেপির। জম্মু ও কাশ্মীর এবং আসামে একজন করে আর দুজন রাজস্থানে। শেষ মুসলমান বিজেপি বিধায়কের দেখা পাওয়া গেছে আসামের সোনাইতে, ২০১৬ সালে।

পরবর্তী সাধারণ নির্বাচন আসতে আর দু’বছরও বাকি নেই। কিন্তু বিজেপির মুসলিম ভোটের অবস্থা আগের থেকেও খারাপ। দুটি মুসলমান রাষ্ট্র কাতার এবং কুয়েতের সঙ্গেও বিজেপির সম্পর্ক ইতিমধ্যে আরও তিক্ত হয়েছে। দুই বিজেপি প্রতিনিধির ইসলাম বিরোধী মন্তব্য মুসলিমদের মধ্যে বিজেপি বিদ্বেষ আরও বাড়িয়েছে। ক্ষমতায় আসার পর মুসলমানদের মধ্যে বিজেপির প্রভাব আরও বাড়বে বলে অনেকে আশা করেছিলেন কিন্তু তা হয়নি। বিশেষজ্ঞদের মতে, তারা মূলত হিন্দুদেরই মুখ হয়েছে। দেশের সব মানুষের মুখ হয়ে উঠতে পারেনি। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এটা মোটেই কোন সুখবর নয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev