বেশ কিছু ফেক নিউজ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে চমক দেওয়ার চেষ্টা করেছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। এবার তিনি নিজেই চমক খেলেন। তার গড়েই বিজেপি মুখ থুবড়ে পড়লো। রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সদস্য বিষ্ণুদেও নুনিয়া ও অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে-এর উদ্যোগে কাজোড়াতে বুধবার ৪০০ পরিবার (বিজেপি থেকে ২৫০ পরিবার ও সিপিএম থেকে ১৫০ পরিবার) বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ও পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র কুমার তিওয়ারি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মানসী তিওয়ারী, দূর্গাপুর নগর নিগমের এম.আই.সি পবিত্র চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কো-মেন্টর কাঞ্চন মিত্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মিনতি হাজরা, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মহ. আমির চাঁদ-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী


