| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘দিলু-বুল’-এর বুলির সাইজ, করতে হবে স্যানিটাইজ

Reporter Default
রিপোর্টার / ১৭৩ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

বিজেপির লজ্জা নেই! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেছেন সেখানে বাংলার দু-চারজন বিজেপি নেতা রাজনীতি চালিয়েই যাচ্ছেন। সস্তার কথা বলে হাততালি পেতে চাইছেন! 

মোদী-শাহরাও যখন মুখে রাজনীতি দূরে রেখে করোনা-যুদ্ধে নামার কথা বলছেন তখন লাগাতার ঘরে বসে ওই নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চারটে গালাগালি করে, টিএমসিকে ছিঃ বলে খাবার হজম করতে চাইছেন। 

বাবুলবাবু, আপনি একটি ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে সুজিত বসু একটি কর্মসূচিতে রয়েছেন, তা দেখেই আপনার মনে হচ্ছে, এ জন্যই ভারত নাকি স্টেজ থ্রিতে ঢুকে পড়ছে! তিনি প্রশ্ন তুলেছেন, বাংলার সিএম কী ভাবছেন? তিনি কটা গ্রামে ঘুরেছেন! মিষ্টির দোকান চার ঘণ্টা খোলাতে ওদের এত ঝাল যে নাকি রেস্তোরাঁও খোলা দেখতে পাচ্ছেন। 

একে একে বাবুলকে জবাব দিতেই হচ্ছে। সুজিত বসুকে নিয়ে প্রশ্ন তুলছেন, আর দিলীপ ঘোষের টুইটার দেখলেন না?  সম্পর্ক আদা-কাঁচকলার? নাকি রাজ্য সভাপতিকে নিয়ে কিছু বলার ধক আপনার বাবুলগাম চিবানো রাজনীতিবিদ হিসেবে নেই? দিলীপ ঘোষের সোশ্যাল ডিসটান্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে পতাকা নাড়ার ছবি পোস্ট করে তো বলার মুরদ হলো না ছিঃ বলার! কিংবা ছিঃ বলার মুরদ নেই দিল্লির নেতাদের? যাঁদের অপদার্থতায় আনন্দবিহার বা নিজামুদ্দিন মরকজে এতো জমায়েত দেখল দেশবাসী। স্টেজ থ্রি হলে তো বিজেপির অপদার্থতা দায়ী। ওখানে কি সুজিতবাবুর পাশে থাকা লোকের চেয়ে কম লোক ছিল। যে কেন্দ্রীয় মন্ত্রীর টেবিলে জাতীয় পতাকার অবমাননা হয়, তাঁর আবার লেকচার! অনেকদিন ঝালমুড়ি না পেয়ে দিদির বদলে আপনাদের দোসর বামেদের মতো ‘মাননীয়া’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন, কিন্তু আপনার প্রশ্ন শুনে তো পাগলেরাও হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কটা গ্রামে গিয়েছেন? হাহাহাহাহা হাসা ছাড়া এর কোনও উত্তর নেই। আপনি তো আবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক কেন লাইভ হয় সে প্রশ্ন তুলছেন!  তাজ্জব! বিরোধিতা করতেই পারেন, তা বলে আজব প্রশ্ন! অবশ্য যে দল করেন সেখানে তো স্বচ্ছতা বলে কিছু  নেই। তবে দিদির প্রশাসনিক বৈঠক দেখলেই আপনি শিখতে পারেন বাংলার প্রতি পাড়া তাঁর কতটা হাতের তালুর মতো চেনা। সহজপাঠ পড়ুন, ধীরে ধীরে শিখবেন! 

এবার দিলীপ ঘোষ! গোমূত্র গবেষক, আজকাল থার্মাল গান হাতেও নেমে পড়েছেন বাজারে। ছবি তুলতে। তা কোথায় শিখলেন? বিমানবন্দরে? ওইজন্যই এতদিন আক্রান্তরা ধরা পড়েনি সেখানে। গোমূত্র দিয়ে করোনা সারানোর দাওয়াই দেওয়া সেই দিলু ঘোষ, যিনি জানেন না সহজপাঠ কার লেখা। তিনি হাওড়া হাসপাতালের সুপারকে বরখাস্ত করার দাবি তুলেছেন। আপনার কি গোমূত্র চিকিৎসার ইচ্ছা হয়েছে? আর বাইট দেওয়ার সময় তো সোশ্যাল ডিসটান্সিং মানুন। উনি মুখ্যমন্ত্রীর রাজ্য আপদকালীন ত্রাণ তহবিল গড়া নিয়ে প্রশ্ন তোলেন, অথচ মুরদ নেই পিএম কেয়ারস নিয়ে প্রশ্ন তোলার! চ্যারিটেবল ট্রাস্ট! প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থাকা সত্ত্বেও কেন এই ফান্ড গড়তে হলো, যেখানে আবার বিদেশ থেকেও টাকা আসবে! বড় ঘোটালার গন্ধ পাচ্ছে দেশবাসী। দিলুর মুখে এই তহবিল গড়া নিয়ে প্রশ্ন নেই। পুরোটাই জুমলাবাজি। 

বিজেপির ধামাধরা মিডিয়া মালিকদের সঙ্গে রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্সের পর করোনা ইসলাম ধর্ম গ্রহণ করেছে! কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আড়াল করতে মুসলিমদের উপর যাতে সকলের রাগ গিয়ে পড়ে গোদি মিডিয়ার সাহায্যে সেই প্রচার চালানোর ছক বাজারে এনেছেন মোদীবাবু। তাঁর দলের লকেট পরা সাংসদ বলেছেন, নিজামুদ্দিন থেকে ফেরাদের থেকে করোনা চিকিৎসার টাকা তুলুক রাজ্য!  এই মন্তব্যকে আমরা বলি ছিঃ! সাহস থাকে গগৈ বাদে কাউকে দিয়ে বিচারবিভাগীয় তদন্ত হোক, দেখা যাক দায় কার। 

বাংলায় গণতন্ত্র আছে বলে এ সব আজেবাজে কথা বলতে পারছেন। মানুষ ঠিক জবাব দেন। নেই মানবিকতা। সস্তার রাজনীতি চালিয়ে যাচ্ছেন। ফিরহাদ হাকিম ঠিক বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা হলো এখন মানুষ বাঁচানোর অভিযান চলুক, রাজনীতির প্রতিযোগিতা নয়। মানুষের পাশে না থেকে খালি বাতেলা ভরসা বিজেপির। ত্রাণ বিলি করতে কে নিষেধ করেছে? লকডাউন চলছে বলে পুলিশকে জানিয়ে করতে বলাতেও আপত্তি। 

তৃণমূল রাজনীতি করছে না, তবে ওদের জবাব না দিলেও বেশি বাড় বাড়বে!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev