ধনিয়াখালিতে মন্ত্রী অসীমা পাত্রর হাত ধরে ৩৫০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ধনিয়াখালি এলাকার সমষপুর-২-সহ ধনিয়াখালি, কানানদী-সহ ধনিয়াখালি বিভিন্ন বুথ থেকে মোট সাড়ে ৩৫০ জন আজ তৃণমূলে যোগদান করলেন। মন্ত্রী অসীমা পাত্র আজ তাঁদের হাতে তৃণমূলের পাতাকা তুলে দিলেন।
তিনি বলেন, ধোঁকা দিয়ে মানুষকে বেশিদিন বোকা বানিয়ে রাখা যায় না। জনগণই জনার্দণ তাঁরা জানেন কে অসময়ে তাঁদের পাশে থাকবেন বা থাকছেন। গত লোকসভা ভোটে তাঁদের ফাঁকা বুলি মানুষ ধরে ফেলেছে। সবে শুরু হয়েছে এরপর ঝড় উঠবে ধনিয়াখালি বিধানসভায়৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

