বিজেপি নেতারা বড়ো বড়ো কথা বলেন। লকডাউন, সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বাংলার বদনাম করেন! আর নিজেদের বেলায়? চুপ! বাবুল টুইট করেন না, দিলীপ, রাহুল, সায়ন্তনদের চুপটি করে বসে থাকতে হয়। বেশ, বিজেপি নেতারা আঙুল চুষে বরং দেখতে থাকুন কর্নাটকের একটি দৃশ্য।

কর্নাটকের দাবানাগেড়ে। ভারতের অন্যতম স্মার্ট সিটি। সেই দাবানাগেড়ে বিধানসভার বিজেপি বিধায়ক এম পি রেণুকাচার্য ২৩ এপ্রিল আশা কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কথা বললেন, লকডাউন নিয়ে অনেক জ্ঞান দিলেন। কিন্তু সবটাই করলেন সোশ্যাল ডিসট্যান্সিং নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। গাদাগাদি করে বসে আশা কর্মীদের বিধায়কের লেকচার শুনতে হলো! বিজেপি নেতারা কিছু বলবেন নাকি? বাংলার রাজ্যপাল কোনও জ্ঞান দেবেন না? নীচে দেখুন লকডাউন অমান্য করার সেই ছবি