| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাবুল-দিলুরা দেখছেন, নাকি বিরিয়ানির ছবি দেখে গন্ধ শুঁকছেন!

Reporter Default
রিপোর্টার / ১৬১ জন পড়েছেন
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

দিলু-বাবুলরা উঠতে বসতে রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন। বাবুল তো বলে বসেছেন, মুখ্যমন্ত্রীর কথা শোনার দরকার নেই! কী আস্পর্ধা! অবশ্য ঘরে বসে এ সব না করলে খাবার হজম হবে না যে! করোনাকে সাম্প্রদায়িক রং লাগিয়ে ভুল তথ্য দিয়ে তৃণমূলকে গালমন্দ করছেন বিজেপি নেতারা। কিন্তু থুথু উপর দিকে ছুঁড়লে ওঁদের নিজেদের গায়েই এসে পড়ছে! লকডাউনে বিজেপি বিধায়কদের কাণ্ডকারখানা নিয়ে ওঁদের মুখে কুলুপ। মোদীবাবুর কথাই শোনেন না তাঁর দলের বিধায়করা। মহারাষ্ট্রের পর এবার কর্নাটকে ধুমধাম করে পালিত হলো বিধায়কের জন্মদিন। লকডাউন শিকেয় তুলে সবাই বিরিয়ানি খেলেন। বাবুল-দিলীপরা তার ছবি থেকে গন্ধ শুঁকেই যাচ্ছেন!

ঘটনাস্থল কর্নাটকের টুমাকুরু জেলার গুব্বি তালুকের আঙ্কালাকুপ্পে গ্রাম। বেঙ্গালুরু থেকে ১২০ কিলোমিটার দূরে। সেখানে লকডাউনের মধ্যেই ধুমধাম করে নিজের জন্মদিন পালন করলেন টুরুভাকারের বিজেপি বিধায়ক এ এস জয়রাম। নিজের ৫১তম জন্মদিনের পার্টিতে প্রচুর লোকজনকে নিয়ে সেজেগুজে কেক কাটলেন। তাঁর আবার মশলার ব্যবসা রয়েছে। জন্মদিনের পার্টিতে কয়েকশো মানুষকে বিরিয়ানিও বিতরণ করলেন। আবারও বলছি, সোশ্যাল ডিসট্যান্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে। বিজেপি-শাসিত রাজ্যের পুলিশ যথারীতি ধামাচাপা দিতে চেয়েছে গোটা ঘটনা। পুলিশের ভার্সান হলো, বিধায়ক আত্মীয়-বন্ধুদের নিয়ে বাড়িতে জন্মদিন পালন করেছেন। তাঁকে সংবর্ধনা জানাতে এসেছিলেন কয়েকশো অনুগামী। আর একটা মন্দির থেকে হনুমান জয়ন্তীর প্রসাদ বিতরণ হয়েছে। বিরিয়ানি বিতরণের কথা চাপলেও সোশ্যাল ডিসট্যান্সিং যে মানা হয়নি তা শেষে মানতে বাধ্য হয়েছে পুলিশ।

তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেই রাজ্যে বিজেপি বিধায়কের জন্মদিনেও এমন ছবি দেখা গিয়েছিল। গত রবিবার ওয়ার্ধার বিজেপি বিধায়ক দাদারাও কেচের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে উপস্থিত ছিলেন শ-দুয়েক লোক। লকডাউন বিধি ভাঙায় স্থানীয় এসডিও নোটিশ পাঠিয়েছেন বিধায়ককে। বেকায়দায় পড়ে তাঁর সাফাই, আমি কাউকে ডাকিনি। করোনা পরিস্থিতিতে সমস্যায় পড়া ২১জন শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়ে গুরুবাড়ি গিয়েছিলাম। এর মধ্যে বিরোধীরা রটিয়ে দেন আমি সকলকে খাদ্যসামগ্রী বিতরণ করছি। তা শুনেই নাকি অতো মানুষ তাঁর বাড়ির সামনে আসুন।

তাই বলি, দিলু-বাবুল, হাম্বা হাম্বা করার আগে চারদিকটা দেখে রাখবেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev