বিজেপি নেতারা ভুলভাল বকতে গিয়ে বলছিলেন, করোনা চিকিৎসার সব সরঞ্জাম নাকি পাঠিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একটা মাস্ক পর্যন্ত আসেনি। সেই দাবি মান্যতা পেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কথায়। শনিবার ৪ এপ্রিল তিনি বলেন, পিপিই, এন-৯৫ মাস্ক, ভেন্টিলেটর-সহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে তা রয়েছে। দ্রুত তা বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। ‘পাঠানো হবে’ কথাটার ব্যাখ্যা দিয়ে মিথ্যাচারের জন্য ক্ষমা চান দিলীপ ঘোষেরা। রাজনীতি বন্ধ করে বাড়িতে প্রেস কনফারেন্স না করে সোশ্যাল ডিসটান্সিং মেনেও তো মানুষের পাশে দাঁড়াতে পারেন!