হীনম্মন্যতায় ভুগে সীমা ছাড়াচ্ছে বিজেপি! একজন নামি গুণ্ডা, দুষ্কৃতী, প্রতারক, মামলার পাহাড়ে ডুবে থাকা অশিক্ষিত সাংসদ প্রশ্ন তুলছে কলকাতা তো বটেই, দেশের একজন প্রথিতযশা চিকিৎসককে নিয়ে! কী দিনকাল এলো! একদিকে কেন্দ্রীয় সরকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মতো করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে বায়ুসেনাকে দিয়ে হেলিকপ্টার থেকে ফুল ছড়াচ্ছে, আর বিজেপির বাংলার নেতারা চিকিৎসকদের মনোবল ধাক্কা দিতে বিষ ছড়াচ্ছে। অর্জুন যেন দুর্যোধনের ভূমিকায়! বিজেপি সাংসদ অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে আক্রমণের নিশানা করলেন অশীতিপর বিশিষ্ট চিকিৎসক ডা. সুকুমার মুখোপাধ্যায়কে। এ জন্য টেনে এনেছেন অনুরাধা সাহার হত্যা ও সেই সংক্রান্ত মামলার রায়ের প্রসঙ্গ।

ডা. সুকুমার মুখোপাধ্যায়ের অভিজ্ঞতাকে রাজ্য নানা সময়ে কেন কাজে লাগাচ্ছে তাতেই যত রাগ। দুর্যোধন না দুঃশাসন না শকুনি, তৃণমূল থেকে বিতাড়িত বিজেপি সাংসদের সঙ্গে এই নামটাই যায়, আসল নামের নামকরণের সার্থকতা নেই। তবু বলে রাখি, সুকুমার মুখোপাধ্যায় কোনও কথা বললে হাজার হাজার মানুষ ওঁর কথা শোনেন, আপনার কথা তো পাড়ার কুকুরও পাত্তা দেয় না! খোঁজ নিয়ে দেখুন কতো মানুষকে বাঁচিয়েছেন সুকুমারবাবু। সাধারণ মানুষের পাশাপাশি তিনি কতো সেলেব্রিটির পারিবারিক চিকিৎসক খোঁজ নিন কুয়োর ব্যাং বাবু! বলি, করোনা যোদ্ধাদের আক্রমণ করার এটা যদি সঠিক সময় বলে মনে করেন তাহলে আপনাকে পাগলা গারদে রাখা উচিত। নরেন্দ্র মোদীর কাছে আমাদের অনুরোধ, এমন দায়িত্বজ্ঞানহীন সাংসদকে সবক শেখান চিকিৎসকদের মনোবল ভাঙার চেষ্টা করার জন্য। ফুল না ছিটিয়ে আগে বিষ ছেটানো বন্ধ হোক। রাজনীতি করার সময় পড়েই আছে!