মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো করোনা ও আমফান পরিস্থিতি খতিয়ে দেখতে পঞ্চায়েতে সমিতি ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বীরবাহা সরেন। ঝাড়গ্রম জেলা ফেডারেশন কক্ষে আজ জেলার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি ও কর্মাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট ব্লক সভাপতিদের নিয়ে এক জরুরী ভিত্তিতে বৈঠক করলেন। সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ও জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষগণ। করোনা ও আমফানের পরবর্তী পরিস্থিত বেশ জটিল। তারওপর পরিযায়ী শ্রমিক।

উনি বলেন, দলের ঊর্ধ্বে উঠে সব্বাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। কেউ যেন অবহেলিত না হন। রেশন যেন সব্বাই ঠিকঠাক ভাবে পান। জেলার পরিযায়ী শ্রমিকদেরদের জন্য ১০০ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে। সর্বস্তরের কর্মীদের সঙ্গেই তাঁর মত বিনিময় হয়। সংগঠিত ভাবে কি ভাবে কাজ করতে হবে তার একটা রূপরেখা তৈরি করার ব্যাপারে আলোচনা হয়। সর্বপরি বিজেপির কুৎসা এবং ফেক নিউজের মোকাবেলার ওপরও জোর দেন তিনি।
