গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে সোমবার ২৭ এপ্রিল রক্তদান করতে এগিয়ে এলেন শিক্ষকরা। তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের উদ্যোগে কালনা মহকুমা হাসপাতালে রক্তদান করলেন ৩০ জন শিক্ষক। তাঁদের মধ্যে ছিলেন শিক্ষারত্ন তাপসকুমার কার্ফা, তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন পোড়েল। এই মহান উদ্যোগে এগিয়ে আসার জন্য রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডা. কৃষ্ণচন্দ্র বরাই।
ছবি ও সংবাদ : মোহন সাহা
