বৃহস্পতিবার ১৮ জুন পূর্ব বর্ধমানের আঙ্গারসন এম এম উচ্চ বিদ্যালয়ে করোনার আবহে রক্ত সঙ্কট দূর করতে পিন্ডিরা অঞ্চল যুব শক্তি ও আঙ্গারসন তরুণ সংঘের পরিচালনায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল।রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু, প্রধান অঞ্জনা মণ্ডল, সুরথ হাজরা, পলাশ মণ্ডল সুমন্ত চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ ঘোষাল, সৌরভ হালদার-সহ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও কর্মীরা। ৬০ জন রক্তদাতার হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
ছবি ও সংবাদ: মোহন সাহা

