লকডাউনের মধ্যেই আমফান ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কালনায়। এই পরিস্থিতিতে রক্ত সঙ্কট মেটাতে শনিবার ৬ জুন রক্তদান শিবির আয়োজন করে কালনা ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস। বৈদ্যপুর নন্দিনী হলে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দেন তিনি।


