এই সময়টা রক্তের একটু সমস্য হয়। কিন্তু করোনা এবং লকডাউনের জেরে সেই সমস্যাটা আরও একটু বেশি পরিমানে হয়েছে। তাই রক্তের চাহিদা মেটাতে আমার বিধানসভার সকল অঞ্চলে রক্তদান কর্মসূচি রাখার জন্য সবার কাছে আবেদন করেছিলাম।

সেই আবেদনে সারা দিয়ে গোঘাটের বালি পঞ্চায়েত-এর বালি নতুন বাজার বিবেক বন্ধু ক্লাব-এর উদ্যোগে রক্তদান শিবির হলো। ৩৫ জন সদস্য রক্ত দিলেন। বললেন বিধায়ক মানস মজুমদার। সব চেয়ে বড়ো ব্যাপার এই রক্তদান কর্মসূচি এখানের আদিবাসী সমাজ এর পরিচালনায় হলো।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রধান মৃত্যুঞ্জয় পাল, উপ প্রধান মলয় নন্দী, শিক্ষক সত্যজিৎ টুডু, প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামলাল টুডু-সহ বিশিষ্ট ব্যাক্তিরা।