লকডাউন চলা কালীন কালনা মহকুমা হাসপাতালের রক্ত সংকট মেটাতে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সিঙ্গারকোন দলীয় কার্য্যালয় সংলগ্ন ঐকতান হলে একটি রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরে অকালপৌষ ও আনুখাল গ্রাম পঞ্চায়েত থেকে ৮৭ জন দলীয় কর্মী রক্ত দান করেন। আজ নিয়ে মোট ৭ দিনে ২৯৯ জন কর্মী রক্তদান করলেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কো-অর্ডিনেটর দেবু টুডু, কালনা-২ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রণব রায়, কালনা-২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলীমা কপ্টী-সহ ব্লকের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।


