তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আহ্বায়ক পতিত দাসের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চাঁপাডাঙ্গা পাওয়ার হাউসের সন্নিকট এলাকায়। রক্তদান শিবিরে ৫০ জন রক্তদান করেন৷ উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা কৃষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহরায়, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহরায়, পুরশুরার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, গোঘাটের বিধায়ক মানস মজুমদার পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণা অধিকারী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার


