মাতৃ দিবস উপলক্ষে রানীবাঁধ হাইস্কুলে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। ৩০ জন রক্ত দিলেন, তার মধ্যে পঞ্চাশ শতাংশ এলাকার মায়েরা রক্ত দিলেন। উপস্থিত ছিলেন রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি।

তিনি বললেন, থ্যালাসিমিয়া রুগীদের জন্য রক্ত প্রয়োজন এই সময় রক্তের সঙ্কট দেখা দেয় তার মধ্যে লকডাউন চলছে। অনেকে দিতে চাইলেও আমরা নিতে পারছি না। ৩০ জন করে প্রতি ফেজে রক্তদান চলছে।

