রাজ্যে থ্যালাসেমিয়া রোগীরা আছেন। প্রতিদিন ১১০০ ইউনিট রক্ত লাগে। করোনার জেরে রক্তদান শিবির করা যাচ্ছিল না। কিছু সংস্থা নিয়ম মেনে রক্তদান শিবির করলেও তা যথেষ্ট ছিল না। এই দিকটাতেও নজর দেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি শুক্রবার নবান্নে বলেন, রাজনৈতিক দলের ছেলেদের রক্ত দিতে বললে ছুটে আসবে, কিন্তু এখন বেরনো যাবে না। তাই আইনশৃঙ্খলা সামলেও রক্তদান করছেন পুলিশকর্মীরা। তাঁদের এ জন্য ধন্যবাদ জানাই। এটা কম কথা নয়।

কলকাতা পুলিশ প্রতিদিন ৫০ ইউনিট করে রক্ত দিচ্ছে। রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় রক্তদান শিবির করে ১২৫০ ইউনিট করে রক্ত দিচ্ছে। পুলিশকর্মীরাই ১৩০০ বোতল রক্তের ব্যবস্থা করছেন। মুখ্যমন্ত্রী নিজে কলকাতা পুলিশের রক্তদান শিবিরের প্রথম দিনেই গিয়েছিলেন নেতাজি ইনডোরে।

রক্তদাতাদের উৎসাহিত করতে রাজ্যজুড়ে রক্তদান শিবিরের ছবি এদিন শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।