আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। কেন? অস্ট্রিয়ার বংশোদ্ভূত জীববিজ্ঞানী কার্ল ল্যানস্টেইনার ট্রান্সফিউশন মেডিসিনের জনক। ১৮৬৮ সালের ১৪ জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯০০ সালে মতান্তরে ১৯০১ সালে ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করেন। তার এই আবিষ্কার উন্মোচন করে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল অধ্যায়। রক্ত পরিসঞ্চালনের সঠিক পদ্ধতি। এর আগে রক্তদানের বিষয়টি মোটেও সহজ ছিল না। তিনি ১৯৩০ সালে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পান। তার জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ১৪ জুন উদযাপন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস।

১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’—এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে প্রথম পালিত হয়েছিল আন্তর্জাতিক রক্তদাতা দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের উদ্যোগ নেয়।

পর্দার আড়ালে থাকা যেসব মানুষ স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রক্তদানে ভয় পায় তাদের ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। ‘Give blood and make the world a healthier place’

আজ বিশ্ব রক্তদাতা দিবসে পার্থপ্রতিম রায়ের উদ্যোগে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির। ১০০ ইউনিট রক্ত দান করা হল। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গোপালকৃষ্ণ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার, প্রধান নূর ইসলাম, উপপ্রধান শেফালী রায়, প্রাক্তন ব্লক সভাপতি দুলাল সরকার সহ অনেকে।
