| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শ্রমিক-বিরোধী মোদী সরকার ভুল পথে চলেছে, বলছে আরএসএসের শ্রমিক সংগঠন!

Reporter Default
রিপোর্টার / ২৭২ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৭ মে, ২০২০

কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী পদক্ষেপের সমালোচনা করল আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একের পর এক ঘোষণার তীব্র সমালোচনা করা হয়েছে সংগঠনের তরফে। এক বিবৃতিতে ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় বলেছেন,  শ্রমিক ইউনিয়ন, সামাজিক প্রতিনিধি, স্টেকহোল্ডার-সহ কারও সঙ্গে শলাপরামর্শ না করেই কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করছে, তাতে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। প্রতিরক্ষা খাতে বরাদ্দের কথা সামনে রেখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা কিংবা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্পোরেটাইজেশনের সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানাচ্ছি। কয়লা, খনি, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে বেসরকারিকরণের যে কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায় উঠে এসেছে তার তীব্র প্রতিবাদ করে উপাধ্যায় বলেন, এমনভাবে বিলগ্নীকরণ বা বেসরকারিকরণের পথে সরকার হাঁটলে সবচেয়ে ক্ষতি হবে শ্রমিক, কর্মচারীদের। বহু মানুষ কাজ হারাবেন, কাজের গুণমান পড়বে, লাভের জন্য শ্রমিকদের উপর নিষ্পেষণ বাড়বে। কারও সঙ্গে কথা না বলে কেন্দ্রীয় সরকার যে ঢালাও বদল আনতে চাইছে তাতে একটা কথা পরিষ্কার, সরকার সঠিক পথে নেই। ভারতের মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাকে যুক্ত করা বা ইসরোর সুবিধা বেসরকারি সংস্থার ভোগ করার যে ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করছে তাও সঠিক নয়, এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। এর বিপজ্জনক কুফল সম্পর্কে সরকারকে অবগত হওয়ার পরামর্শ দিয়েছে বিএমএস। ১৩ হাজার কোটি টাকার জন্য দেশের ৬টি বিমানবন্দরকে নিলামে তোলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রকে বেসরকারিকরণের পথে কেন্দ্র ঠেলে দেওয়ার বিরোধিতা করে বিএমএস বলেছে, এমন সিদ্ধান্ত দেশের ক্ষতিই করবে।  বিরোধী দলগুলি বারবার কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী পদক্ষেপের কথা তুলে ধরে শ্রমিক-স্বার্থে আন্দোলন করছে। এবার ভারতীয় মজদুর সংঘের বিবৃতি প্রমাণ করল, বিরোধীদের দাবি ঠিক, মোদী সরকার শ্রমিক-বিরোধী। দেশকে বেচে দেওয়ার তাল করছে। 

বিএমএসের বিবৃতিতে আবার না বারবার দল পাল্টানো, বর্তমান বিজেপি এজেন্ট পদ্মপাল ধনখড় না অপমানিত হন! তিনি তো কেন্দ্রীয় সরকারের রাবার স্ট্যাম্পের মতো অমিত শাহকে খুশি রাখতে কেন্দ্রীয় সরকারের গুণগান গেয়ে চলেছেন!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev