দুইবঙ্গে, মাতৃভাষায় রচিত কতগুলি অভিধান পাওয়া যায়, সে বিষয়ে কোনো ধারণা আছে আপনার?
বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এবং অন্য আরও কয়েকটি ভাষা থেকে বাংলা ভাষায় রচিত (কয়েকটি, ইংরেজি থেকে ইংরেজি ভাষায় রচিত) অভিধানের একটি অসম্পূর্ণ তালিকা… সংগ্রহ ও সংকলন : শুভাশিস মণ্ডল (১০ মে, ২০২৩)
১। বাংলা পুঁথি শব্দকোষ (অমুদ্রিত পাণ্ডুলিপি)। অজ্ঞাতনামা বাঙালি লেখক। ১৯শ শতকের একেবারে শুরুর দিকে। বাংলা অভিধানের পাণ্ডুলিপি। সঙ্কলক অজানা।
২। ঊনবিংশ শতকের প্রথম দশক। বঙ্গভাষাভিধান। রামচন্দ্র শর্মা। ১৮১৭। বীতুজ শব্দ। অজ্ঞাতনামা সঙ্কলক।
৩। ১৮১৭। (বাংলায় প্রচলিত ১০০০ শব্দের সংস্কৃত ধাতুরূপ) বাংলা অভিধান (শিরোনাম অজ্ঞাত)। অজ্ঞাতনামা সঙ্কলক।
৪। ১৮১৮। Vocabulary of the Bengalee Language।
৫। ১৮১৮। (বাংলা ভাষার ৬,৬০০ কঠিন শব্দের তালিকা ও অর্থ) বঙ্গভাষাভিধান। রামচন্দ্র বিদ্যাবাগীশ
৬। ১৮২০। (১৮১৭ সালের ১ম সংস্করণের সংশোধিত ও পরিবর্ধিত ২য় সংস্করণ) অভিধান (শিরোনাম অজ্ঞাত)।
৭। যোগনারায়ণ শর্মা। ১৮৩৪ শব্দকল্পতরঙ্গিনী।
৮। জগন্নাথ প্রসাদ মল্লিক। ১৮৩৮। নূতন অভিধান।
৯। জগন্নারায়ণ শর্মা মুখোপাধ্যায়। ১৮৩৮। শব্দার্থ প্রকাশাভিধান।
১০। তারাচন্দ্র শর্মা। ১৮৩৮। ব্যবহার বিচার শব্দাভিধান।
১১। সদর আমিন লক্ষ্মীনারায়ণ ন্যায়ালংকার। ১৮৩৮। পারসীক অভিধান অর্থাৎ পারসীক শব্দস্থলে স্বদেশীয় সাধুশব্দ সংগ্রহ।
১২। জয়গোপাল তর্কালংকার ভট্টাচার্য্য। ১৮৩৮। (বাংলা ভাষায় ফার্সি শব্দের অভিধান)
১৩। পারস্য ও বঙ্গীয় ভাষাভিধান। নীলকমল মুস্তোফী। ১৮৩৮।
১৪। পারস্য ভাষানুকল্পাভিধান। (বাংলা ভাষায় ফার্সি শব্দের অভিধান) বিপ্র শ্রীমান মহেষ্ণে। ১৮৩৯। (পীতাম্বর সেনের দিঙ্গসিন্ধু প্রেসে ছাপা) বঙ্গভাষাভিধান।
১৫। রামেশ্বর তর্কালঙ্কার। ১৮৩৯। বঙ্গাভিধান।
১৬। জলধর ন্যায়রত্ন। ১৮৩৯। (মূলত বানান অভিধান) বঙ্গভাষাভিধান। সঙ্কলক অজানা। ১৮৩৯। (বেঙ্গল গেজেট প্রেস, বহর থেকে মহেশচন্দ্র বন্দোপাধ্যায় কর্তৃক প্রকাশিত)
১৭। স্কুল বুক অভিধান। জে সাইক্স (সম্পাদক)।
১৮। ১৮৪৫। শব্দাবলী। সংকলক অজানা।
১৯। ১৮৫০। শব্দার্থ প্রকাশাভিধান। দিগম্বর ভট্টাচার্য ও শম্ভুচন্দ্র মিত্র।
২০। ১৮৫২। শব্দাম্বুধি। মুক্তারাম বিদ্যাবাগীশ ও অন্যান্য।
২১। ১৮৫৩। শব্দাম্বুধি। অদ্বৈত চন্দ্র আঢ্য।
২২। ১৮৫৪। বঙ্গভাষাভিধান। কাশীনাথ ভট্টাচার্য।
২৩। ১৮৫৫। শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। ১৮৬১।
২৪। শব্দসন্দর্ভসিন্ধু (দুই খণ্ড)। মথুরানাথ তর্করত্ন। ১৮৬৩।
২৫। শব্দার্থমুক্তাবলী (দুই খণ্ড)। নন্দকুমার কবিরত্ন ও বেণী মাধব দাস। ১৮৬৪।
২৬। শব্দদীধিতি অভিধান। শ্যামাচরণ চট্টোপাধ্যায়। ১৮৬৪। ঢাকা। (ঢাকা থেকে মুদ্রিত প্রথম বাংলা অভিধান)
২৭। প্রকৃতিবাদ অভিধান। রাম কমল বিদ্যালঙ্কার। ১৮৬৬।
২৮। নতুন শব্দার্থ প্রকাশিকা। সঙ্কলক অজানা। ১৮৭৪।
২৯। বাংলা অভিধান। শশীভূষণ চট্টোপাধ্যায়। ১৮৯০।
৩০। প্রকৃতি বিবেক অভিধান। বলরাম পাল। ঊনবিংশ শতকের শেষ দশকে।
৩১। শব্দ-সংগ্রহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে।
৩২। সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র। ১৯০৬।
৩৩। বঙ্গীয় শব্দ সিন্ধু। রজনীকান্ত বিদ্যাবিনোদ। ১৯০৭।
৩৪। নূতন বাঙ্গালা অভিধান। হরিচরণ দে। ১৯১১।
৩৫। আশুবোধ অভিধান। আশুতোষ ধর। ১৯১২। ঢাকা।
৩৬। বাঙ্গালা শব্দকোষ (চার খণ্ড)। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ১৯১৩-১৯১৫।
৩৭। বাঙ্গালা ভাষার অভিধান। জ্ঞানেন্দ্রমোহন দাস। ১৯১৭।
৩৮। সরল বাঙ্গালা অভিধান। প্রকাশচন্দ্র দত্ত। ১৯১৭।
৩৯। ছাত্রবোধ অভিধান। অজ্ঞাতনামা সঙ্কলক। ১৯১৭। কলকাতা।
৪০। মক্তব অভিধান। কাজী ওয়ায়েজউদ্দীন আহমদ। ১৯২৩। ঢাকা।
৪১। চলন্তিকা বা আধুনিক বঙ্গভাষার অভিধান। রাজশেখর বসু। ১৯৩০।
৪২। বঙ্গীয় শব্দকোষ। ১ম ও ২য় খণ্ড। সাহিত্য আকাদেমি, দিল্লি। হরিচরণ বন্দোপাধ্যায়। ১৯৩২-১৯৫১।
৪৩। আধুনিকী। ঋষি দাস। ১৯৫৪।
৪৪। সংসদ বাঙ্গালা অভিধান। শৈলেন্দ্র বিশ্বাস। ১৯৫৫।
৪৫। ব্যবহারিক শব্দকোষ। কাজী আবদুল ওদুদ। ১৯৫৩।
৪৬। Dictionary of Foreign Words in Bengali। গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়। ১৯৬৮।
৪৭। লৌকিক শব্দকোষ (দুই খণ্ড)। কামিনীকুমার রায়। ১৯৭১।
৪৮। বাংলাদেশের ব্যবহারিক বাংলা অভিধান, পরবর্তীতে বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। এনামুল হক ও শিবপ্রসন্ন লাহিড়ী (সম্পাদক)।
৪৯। ১৯৭৪-১৯৮৪। বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান। আহমদ শরীফ (সম্পাদক)। ১৯৯২। ঢাকা।
৫০। শব্দসন্ধান শব্দাভিধান। ফণিভূষণ আচার্য। ১৯৯২।
৫১। বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান: স্বরবর্ণ অংশ। আবু ইসহাক। ১৯৯৩। ঢাকা।
৫২। শব্দসঞ্চয়িতা। মিলন দত্ত ও অমলেন্দু মুখোপাধ্যায়। ১৯৯৫।
৫৩। জাতীয় অভিধান (১ম খণ্ড)। জগন্নাথ চক্রবর্তী (সম্পাদক) ১৯৯৬।
৫৪। বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান: ব্যঞ্জনবর্ণ অংশ (ক থেকে ঞ)। আবু ইসহাক। ১৯৯৮। ঢাকা।
৫৫। আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ।
৫৬। ১৯৯৯। বিদেশী বাংলা শব্দের অভিধান। রবিশঙ্কর মৈত্রী। ১৯৯৯। ঢাকা।
৫৭। সহজ বাংলা অভিধান। অমিতাভ মুখোপাধ্যায়। ২০০২। কলকাতা।
৫৮। সহজ বাংলা অভিধান। মোহাম্মদ নুরুল হক ও অন্যরা। ২০০২। ঢাকা।
৫৯। বাংলায় প্রচলিত ইংরেজী শব্দের অভিধান। মনসুর মুসা ও মনোয়ারা ইলিয়াস। ২০০২। ঢাকা।
৬০। দেশী বাংলা শব্দের অভিধান। রবিশঙ্কর মৈত্রী। ২০০১। ঢাকা।
৬১। বাংলায় অতিথি শব্দের অভিধান। অজয় দাশগুপ্ত ও মৃণালকান্তি দাশ। ২০০৪। কলকাতা।
৬২। প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান (প্রথম খণ্ড: অ-ণ) মোহাম্মদ আবদুল কাইউম ও রাজিয়া সুলতানা। ২০০৭। ঢাকা।
৬৩। শব্দসংকেত। জামিল চৌধুরী। ২০০৯। কলকাতা। দে’জ পাবলিশিং। দ্বি-, ত্রি- ও বহুভাষিক বাংলা অভিধান (কালানুক্রমে)
৬৪। সংস্কৃত-চীনা অভিধান (শিরোনাম অজানা)। ফান ইয়ুৎসিয়েন ৎসেউ ওয়েন। ৭ম শতক। (কিছু প্রাচীন বাংলা শব্দ পাওয়া যায়)
৬৫। সংস্কৃত-চীনা অভিধান (শিরোনাম অজানা)। ফান ইয়ু ৎসা মিং। ৮ম শতক। (কিছু প্রাচীন বাংলা শব্দ পাওয়া যায়)
৬৬। টীকাসর্বস্ব। সর্বানন্দ বন্দ্যোপাধ্যায়। ১১৫৯। (অমরকোষের টীকাগ্রন্থ, যাতে সংস্কৃত শব্দের অনেক দেশী প্রতিশব্দ আছে)
৬৭। রত্নাবলী বা দেশী নামমালা। হেমচন্দ্র সূরি। ১২শ শতক।
৬৮। পর্তুগীজ-বাংলা শব্দকোষ বা মার্সডেন-পুঁথি। সম্ভবত পর্তুগিজ পাদ্রি মার্কস আঁতোনিউ সাঁতুচি ও সহযোগীগণ, মতান্তরে দোম আন্তোনিও। ১৭শ শতক।
৬৯। পর্তুগীজ-বাংলা শব্দকোষ বা এভোরা-পুঁথি। অজ্ঞাতনামা পর্তুগিজ লেখক। ১৭শ শতক।
৭০। Vocabulario em idioma Bengalla E Partuguez। মানোএল দা আসসুম্পসাঁউ। ১৭৪৩। লিসবন।
৭১। একাধিক ফরাসি- বাংলা শব্দকোষের পুঁথি। ওগুস্তাঁ ওসাঁ ১৭৭৪-১৭৮৫।
৭২। বাংলা-ফার্সি শব্দকোষ অজ্ঞাতনামা পূর্ববঙ্গীয় মুন্শি। ১৭৭৪-১৭৭৫।
৭৩। The Indian Vocabulary। অজ্ঞাতনামা সঙ্কলক। ১৭৮৮।
৭৪। A Grammar of the pure and mixed Indian Dialects। গেরাসিম লেবেদেফ। ১৮০১। (Civil Sanscrit Bengal language-এ হিন্দুস্থানী শব্দের প্রতিশব্দ দেওয়া আছে)
৭৫। ইঙ্গরাজি ও বাঙ্গালি বোকেবিলোরি। সঙ্কলক অজানা। ১৭৯৩। কলকাতা।
৭৬। A vocabulary in two parts: English and Bengalee And vice-versa (দুই খণ্ড)। হেনরি পিট্স ফর্স্টার। ১৭৯৯ ও ১৮০২।
৭৭। অভিধান (শিরোনাম অজ্ঞাত; ৮ খণ্ড)। মিলার সাহেব। ১৮০১।
৭৮। বাংলা-ফার্সি শব্দকোষ (অমুদ্রিত পাণ্ডুলিপি)। অজ্ঞাতনামা বাঙালি লেখক। ১৯শ শতকের একেবারে শুরুর দিকে।
৭৯। বাংলা-খাসি শব্দকোষ। স্যার রবার্ট কিথ ডিকের নির্দেশনায় সঙ্কলিত। ১৯শ শতকের একেবারে শুরুর দিকে।
৮০। সংস্কৃত-বাংলা-ওড়িয়া শব্দকোষ (অমুদ্রিত পাণ্ডুলিপি)। অজ্ঞাতনামা বাঙালি লেখক। ১৯শ শতকের একেবারে শুরুর দিকে।
৮১। বাংলা-ত্রিপুরা ভাষা শব্দকোষ (অমুদ্রিত পাণ্ডুলিপি)। অজ্ঞাতনামা বাঙালি লেখক। ১৯শ শতকের একেবারে শুরুর দিকে।
৮২। ইংরেজি হরফে বাংলা শব্দকোষ (অমুদ্রিত পাণ্ডুলিপি)। চার্লস উইলকিন্স। ১৯শ শতকের একেবারে শুরুর দিকে।
৮৩। সংস্কৃত-বাংলা- প্রাকৃত-ওড়িয়া শব্দকোষ (অমুদ্রিত পাণ্ডুলিপি)। জন লাইডেন। ১৯শ শতকের একেবারে শুরুর দিকে।
৮৪। A Vocabulary, Bengalee and English, for the use of students। মোহনপ্রসাদ ঠাকুর। ১৮০৫ (১ম সংস্করণ)। কলকাতা।
৮৫। সংস্কৃত শব্দাঃ বংগদেশীয় ভাষা চ। অজ্ঞাতনামা সঙ্কলক। ১৮০৯।
৮৬। শব্দসিন্ধু (সংস্কৃত অভিধান অমরকোষের বাংলা অনুবাদ)। পীতাম্বর মুখোপাধ্যায়। ১৮০৯।
৮৭। A Dictionary of the Bengalee Language (দুই খণ্ড)। উইলিয়াম কেরী। ১৮১৫ (১ম খণ্ড) ও ১৮২৫ (২য় খণ্ড)। কলকাতা।
৮৮। শব্দসিন্ধু (অমরকোষের টীকা, বাংলা অর্থসহ)। চণ্ডীবর তর্কভূষণ এবং শিবরাম বিদ্যাভূষণ। ১৮১৭।
৮৯। সংস্কৃতাভিধানমিদং অর্থাৎ সংস্কৃত অভিধান যাহাতে ব্যাকরণের রীতিতে সংজ্ঞা, গুণবাচক, ক্রিয়াবাচক, অব্যয় প্রচলিত শব্দের সমূহ, এবং বঙ্গ-ইংরাজী ভাষাতে তদর্থের বিস্তার। উইলিয়াম ইয়েটস। ১৮২০। কলকাতা।
৯০। Vocabulary, English, Latin and Bengali। রামকৃষ্ণ সেন। ১৮২১।
৯১। Vocabulary, English, French and Bengali। রামকৃষ্ণ সেন। ১৮২১।
৯২। An abridgement of Johnson’s Dictionary in English & Bengali (ইংরেজি-বাংলা অভিধান)। জন
মেন্ডিস। ১৮২২। কলকাতা।
৯৩। ইংরেজি-বাংলা অভিধান (শিরোনাম অজ্ঞাত)। ল্যাভেন্ডিয়ার জনসন। ১৮২৪।
৯৪। A Glossary, Bengali and English। স্যার গ্রেভস চেম্বার্স হটন। ১৮২৫। লন্ডন। (তোতা-ইতিহাস, বত্রিশসিংহাসন, ইত্যাদি ব্যাখ্যার জন্য)
৯৫। Abridged edition of W. Carey’s dictionary। জে সি মার্শম্যান। ১৮২৫।
৯৬। শব্দার্ণব। গঙ্গা কিশোর ভট্টাচার্য। ১৮৩৫। বহরা। (অমরকোষের বর্ণানুক্রমিক বিন্যাস ও সাথে বাংলা অর্থ)
৯৭। A Dictionary in Bengalee and English (বাংলা-ইংরেজি)। তারাচাঁদ চক্রবর্তী ১৮২৭। কলকাতা।
৯৮। A companion to Johnsons Dictionary, Bengali and English (বাংলা-ইংরেজি)। জন মেন্ডিস। ১৮২৮।
৯৯। A Dictionary of the Bengalee Language। জে সি মার্শম্যান। ১৮২৮। (কেরির অভিধানের সংক্ষিপ্ত সংস্করণ)
১০০। দ্বিভাষার্থকাভিধান বা A Dictionary of the Bengali language with Bengali Synonyms and An English Interpretation Compiled from native and other authorities (বাংলা-ইংরেজি)। রেভারেন্ড উইলিয়াম মর্টন। ১৮২৮।
(চলবে)
সংগ্রহ ও সংকলন : শুভাশিস মণ্ডল
খুব আকর্ষণীয় একটি উদ্যোগ…. অত্যন্ত পরিশ্রমসাধ্য একটি কাজ…. সংগ্রাহককে ধন্যবাদ।