রানিবাঁধ বিধানসভার হিড়বাঁধ ব্লকের ভুয়াকানা বুথের কাশিডি গ্রামে বুথ সভাপতি রহমত আলীর নেতৃত্বে ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি, ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ মাঝি, অঞ্চল সভাপতি জয়দেব রায়, কর্মী সমর্থক ও নেতৃত্ববৃন্দ।
বুথ সভাপতি রহমত আলী বলেন, করোনা, আমফান, কালবৈশাখী পর পর এই দুর্যোগে আমাদের কোনও নেতা আমাদের পাশে এসে দাঁড়ান নি। কিন্তু তৃণমূল নেতৃত্ব আমাদের বারবার খোঁজ খবর নিয়েছেন। আমাদের সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়িয়েছেন। ফলে আমাদের এই দুর্দশায় যাঁরা আমাদের পাশে রইলেন তাঁরাই আমাদের প্রকৃত অভিভাবক। তাই আমরা প্রত্যেকে বিজেপি ছেড়ে বিধায়ক জ্যোৎন্সা মান্ডির হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলাম।

