সুভাষ মজুমদার
সিঙ্গুর বাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে মাস্ক বিলি করলো বৃহন্নলারা। এদিন সন্ধ্যায় সিঙ্গুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধরণ মানুষের হাতে মাস্ক তুলে দেন তারা। প্রয়োজনের তুলনায় মাস্কের যোগান কম তবু সিঙ্গুর বাসী কে রক্ষা করতে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহ করে সিঙ্গুর বাসীর পাশে দাঁড়িয়েছেন। বৃহন্নলাদের মধ্যে সন্ধ্যা বলেন সিঙ্গুর হিজড়া কমিটির উদ্দ্যোগে এই মাস্ক বিলির কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের ভিবিন্ন হাসপাতাল থেকে বহু কষ্ট করে জোগার করেছেন বলে জানান তারা। বিশেষ করে সিঙ্গুর বাসীর জন্যই তাদের এই প্রচেষ্টা। সিঙ্গুর বাসীর মঙ্গল কামনা করেছেন তারা।
ছবি : সংবাদদাতা

