| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আর এক জনপ্রিয় লেখক বুদ্ধদেব গুহ : ইমদাদুল হক মিলন

Reporter
ইমদাদুল হক মিলন / ৭৬১ জন পড়েছেন
আপডেট সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বুদ্ধদেব গুহর ডাকনাম লালা। তাঁর ভক্ত-অনুসারী এবং তরুণ প্রকাশকরা লালাদা বলে ডাকেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের সমসাময়িক লেখক। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই শীতল। কৃত্তিবাস গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি হননি। নিজেকে রেখেছেন আলাদা করে। তাঁর লেখার জগৎ বন-বনানী, অরণ্য-পাহাড় আর আদিবাসী মানুষের জীবন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পর গাছপালা, অরণ্য, বনভূমি, মাঠ প্রকৃতি নিয়ে তাঁর মতো করে আর কেউ লেখালেখি করেননি। শিকারপ্রিয় মানুষ। বন্দুক হাতে বন-জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন দিনের পর দিন। ভারতবর্ষের প্রায় সব বন-পাহাড়ে গিয়েছেন। শিকারের আশায় চলে গেছেন সুদূর আফ্রিকায়। আদ্যোপান্ত রোমান্টিক মনের লেখক বুদ্ধদেব গুহ। সম্ভবত তিনি পত্রসাহিত্যের সর্বশেষ লেখক। ব্যক্তিজীবনে চিঠিপত্র লিখতে খুবই পছন্দ করেন। ভক্ত-পাঠকদের চিঠির জবাব দিতেন নিয়মিত। কারও লেখা পড়ে মুগ্ধ হলে সে যত তরুণ-নবীন লেখকই হোক উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে চিঠি লিখতেন।

কলকাতার কয়েকটি পুজো সংখ্যায় আমার লেখা পড়ে বেশ অনেকগুলো চিঠি তিনি আমাকে লিখেছিলেন। মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির নিজস্ব বিশাল ফার্ম চালিয়েছেন দীর্ঘ জীবন। রাজপুরুষের মতো দেখতে। নিধুবাবুর টপ্পার অসাধারণ শিল্পী। তাঁর গান যারা শুনেছেন সবাই মুগ্ধ হয়েছেন। স্ত্রী ছিলেন বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ঋতুগুহ। বেশ কয়েক বছর আগে ঋতুগুহ চলে গেছেন। বুদ্ধদেব গুহর বয়স এখন ৮৫ ছাড়িয়ে গেছে। এবছরও পূজা সংখ্যায় দাপিয়ে লিখেছেন। শেষের কয়দিন মেয়েরা তাঁর দেখভাল করেছে। স্মৃতিশক্তি সামান্য এলোমেলো হয়েছে। হাঁটাচলা তেমনভাবে করতে পারেন না। আমার প্রকাশক নির্মল বুক এজেন্সি ও সাহিত্যমের স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা বললেন, অতীতের সবকিছু অনুপঙ্খ মনে আছে লালাদার। বর্তমানের অনেক কিছুই মনে করতে পারছিলেন না। এই প্রদীপই বুদ্ধদেব গুহর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে আমি যৌথভাবে ‘দুই বাংলার পঞ্চাশটি প্রেমের গল্প’ নামে বই সম্পাদনা করেছি। সাহিত্যমই বের করেছে। এ পর্যন্ত বোধহয় ১০-১২টি সংস্করণ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ২৫ জন গল্পকার ও পশ্চিমবঙ্গের ২৫ জন গল্পকার। বুদ্ধদেব গুহ এবং আমি দুজনেই দুটো আলাদা ভূমিকা লিখেছি।

সাহিত্যম থেকে বুদ্ধদেব গুহর অনেকগুলো বই বেরিয়েছে। কলেজে পড়ার সময় থেকে বুদ্ধদেব গুহর লেখা আমি পড়ি। বন-পাহাড় শিকার কাহিনি এসব বিষয়ে লেখার ওপর বিশেষ দুর্বলতা আছে আমার এবং রোমান্টিক লেখার প্রতি তো বটেই। ফলে বুদ্ধদেব গুহর লেখা খুবই মনোযোগ আকর্ষণ করেছিল আমার। সেই সময়ে তাঁর দুটো উপন্যাস খুবই জনপ্রিয় ছিল। একটি উপন্যাসের নাম ‘কুয়েলের কাছে’, অন্যটি ‘একটু উষ্ণতার জন্য’। আমার মতো বহু পাঠক এই দুটো উপন্যাস পড়ে বুদ্ধদেব গুহর ভক্ত হয়ে গিয়েছিল। তারপর একের পর এক পড়তে শুরু করলাম তাঁর বাবলি, নির্জন, বাতিঘর, দু-নম্বর, নিবেদন ইতি, কোজাঘর, চাপরাশ, মাধুবাড়ি, তাঁর আত্মজৈবনিক উপন্যাস চারখে র ‘ঋভু’ আর তাঁর ছোটদের উপন্যাসগুলো। কিশোরদের জন্য তিনি একটি চরিত্র সৃষ্টি করেছেন। সেই চরিত্রের নাম ঋজু দা। ঋজু দা সিরিজের প্রথম বই পড়েছিলাম ‘ঋজু দার সঙ্গে জঙ্গলে’। তাঁর আরেকটি বইয়ের নাম ‘ওয়াইকিকি’। আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল পাঁচ খে র ‘বুদ্ধদেব গুহর ছোটগল্প’। কোজাঘর উপন্যাসে অনেকগুলো বাঁশের নাম ছিল। এই বই পড়ার আগে জানতামই না এত বাঁশ আছে আর মাধুবাড়ি পড়ে তো মন্ত্রমুগ্ধ হয়ে থেকেছি অনেক দিন। এই উপন্যাস ধারাবাহিকভাবে ছাপা হচ্ছিল দেশ পত্রিকায়। তখন দেশ ছিল সাপ্তাহিক। এক পর্ব পড়ে অন্য পর্বের জন্য গভীর অপেক্ষায় থাকতাম। যখন বই হয়ে বেরোল আনন্দ পাবলিশার্স থেকে তখন আবার পড়লাম। একত্রে এত বড় উপন্যাসটি পড়ার মজাই ছিল আলাদা।

বুদ্ধদেব গুহর প্রথম উপন্যাস ‘হলুদ বসন্ত’। নায়িকার নাম ছিল নয়না চৌধুরী। দেশ বা আনন্দবাজারের পুজো সংখ্যায় ছাপা হয়েছিল। তখন আনন্দবাজারের বাংলা সাহিত্যের এক কর্ণধার সন্তোষ কুমার ঘোষ ‘হলুদ বসন্ত’ পড়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন এবং লেখার জগতে লেগে থাকার জন্য অনুরোধ করেছিলেন বুদ্ধদেব গুহকে। সন্তোষ কুমার ঘোষের প্রেরণাতেই অনেকের প্রিয় লালাদা বুদ্ধদেব গুহ হয়ে উঠলেন।  বুদ্ধদেব গুহর সঙ্গে পরিচয় হলো নব্বই সালের দিকে। এক দুপুরে তাঁর অফিসে নিয়ে গিয়েছিলেন প্রদীপ। পুরনো আমলের নিজস্ব ভবনে তাঁর অফিস। সুন্দর রুমে রাজকীয় ভঙ্গিতে বসেছিলেন। অতি প্রাণখোলা মানুষ। মুহূর্তে আপন করে নিলেন আমাকে। চমৎকার টেবিলে কলমদানিতে অনেক দামি দামি সুন্দর কলম সাজানো। প্রথমেই সেখান থেকে একটি সোনালি কলম নিয়ে আমার হাতে দিলেন। হাসিমুখে বললেন, তোমার হাতে সোনার কলম তুলে দিলাম। তারপর শুরু হলো আমাদের গল্প। দামি সুন্দর কাপে চা, বিস্কুট আর গল্প।

একটা পর্যায়ে তিনি আমাকে বললেন, একি, তুমি দেখি আমাদের ভাষায় কথা বলছ? আমি বললাম, আমি তো বাংলা ভাষায় কথা বলছি। তিনি বললেন, আমি তো জানি বাংলাদেশের মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে। শুনে আমি হেসেছিলাম। সবাই বলে না। মূল বাংলা ভাষাটা তো একই। যিনি যে অঞ্চলের মানুষ তিনি হয়তো বাড়িতে বা আত্মীয়-পরিজনের সঙ্গে সেই অঞ্চলের ভাষায় কথা বলেন। কিন্তু অন্যত্র শুদ্ধ বাংলাতেই বলেন। আঞ্চলিকতার কথা যদি বলেন তাহলে তো পশ্চিমবঙ্গেও সেই অবস্থা। এখানেও এলুম গেলুম চলছে। এই নিয়ে বেশ কিছুক্ষণ হাসাহাসি হলো। তারপর তিনি আমাকে খাওয়াতে নিয়ে গেলেন বড় একটি রেস্টুরেন্টে। প্রায় সারাটা দিন আমরা একসঙ্গে কাটালাম। সেই দিনটির কথা খুব মনে পড়ে। এরপর কলকাতা গেলেই তাঁর সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতো, আড্ডা হতো। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর ‘রি-ইউনিয়ন’ উপন্যাসটি তিনি আমাকে উৎসর্গ করেছেন। এ আমার জন্য খুবই সম্মানের ঘটনা। বুদ্ধদেব গুহর জনপ্রিয়তায় এখন একটু ভাটা পড়েছে। তাতে কিছু যায় আসে না। পৃথিবীর খুব কম লেখকই সবসময় একরকম জনপ্রিয় থাকেন। কারও কারও জনপ্রিয়তা দিনে দিনে বাড়ে। কারও কারও কমে। এটাই নিয়ম। তবে বাংলা সাহিত্যের পাঠক তৈরিতে বুদ্ধদেব গুহর অবদান খুব কম নয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev