| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

তিব্বতে পূর্বাঞ্চলের বৌদ্ধ শিক্ষকেরা (২য় পর্ব) : বিশ্বেন্দু নন্দ

Reporter
বিশ্বেন্দু নন্দ / ৩৫৩ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৩ মার্চ, ২০২২

তিব্বতি বৌদ্ধ ধর্ম নিয়ে প্রথম পশ্চিমি ঢং-এ পড়াশোনা করলেন পণ্ডিত Csoma de Koros। তাঁকে Leon Feer আখ্যা দিলেন তিব্বতি জ্ঞানচর্চার পিতা হিসেবে। জন্ম ১৭৮৪ তে ট্রান্সিলভ্যানিয়ায়। বেশ কিছু দিন তিব্বতে কাটিয়ে A Grammar of the Tibetan Language in English, নামে তিব্বতি ব্যাকরণ তৎকালীন ঔপনিবেশিক বাংলা সরকার এবং এশিয়াটিক সোসাইটির উদ্যোগে প্রকাশিত হয়। তাঁর আরেকটা বই Essay towards a Dictionary, Tibetan and English। এটিও তৈরি হয় জাংস্কারের তিব্বতি লামা Bande Sangs-Rgyas Phun-Tshogs মাধ্যমে। ১৮৪২ এর ১১ এপ্রিল দার্জিলিংয়ে তাঁর মৃত্যু ঘটে। তিনিই প্রথম তেঙ্গুর এবং কেঙ্গুরের নথিকরণ করা শুরু করেন এশিয়াটিক রিসার্চেসের পাতায়। তিনিই তিব্বতি ত্রিপিটকের পুথির প্রথম সংগ্রাহক। তার কাজগুলি আজও এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগারে রাখা আছে। ২৫তম মৃত্যু বছরে হাঙ্গেরিয় পণ্ডিতের সব কটা প্রবন্ধের একটি সংগ্রহ করে টিবেটান স্টাডিজ নাম দিয়ে প্রকাশ করা হয়। বইতে প্রকাশিত প্রবন্ধগুলির মধ্যে কয়েকটি হল—

Note on the origin of the Kala-Chakra and Adi-Buddha systems

Origin of the Shakya Race ;

Analysis of a Tibetan Medical Work

Notices on the Different Systems of Buddhism, extracted from the Tibetan authorities

Enumeration of Historical and Grammatical works to be met with in Tibet.

এছাড়াও এশিয়াটিক রিসার্চেসে অন্যান্য প্রকাশিত প্রবন্ধ হল, —

Analysis of the Dulva, a portion of the Tibetan work entitled the Kan-gyur

Notices on the Life of Shakya, extracted from the Tibetan authorities;

Analysis of the Sher-chin-P’hal-ch’hen-Dkonseks- Do-de-Nyang-das and Gyut; Being the 2nd, 3rd, 4th, 5th, 6th and 7th Divisions of the Tibetan work entitled the Kan-gyur;

Abstract of the contents of the Bstan-Hgyur

তিব্বতি বৌদ্ধধর্ম নিয়ে কাজ করেছেন আরেকজন ইওরোপিয় ব্রায়ান হটন হজসন। ১৮৩৩ থেকে তিনি ২৫ বছর নেপালে ব্রিটিশ সাম্রাজ্যের রেসিডেন্ট ছিলেন। তাঁর অবদান সম্বন্ধে রাজেন্দ্রলাল মিত্র লেখেন He has done more on that subject than any other European writer. Before his time all that was known of Buddhism was crude, vague and shadowy, derived from secondary and by no means reliable sources. He it was who established the subject ona sound philosophic basis। Csoma de Koros হজসন সম্বন্ধে উচ্ছ্বসিত ছিলেন knowledge on a new subject with the deepest philosophical speculations। ১৮৪১-এ শ্রীরামপুর থেকে প্রকাশিত হয় Illustrations of the Literature and Religion of the Buddhists। তাঁর আরেকটি বড় কাজ ছিল তিব্বত বিষয়ে কাঠখোদাই করে (Xylographs) তিব্বতি বিশ্বকোষ প্রণয়ন, যা পরে ৩৪টা বৃহৎ খণ্ডে প্রকাশিত হবে। প্রথম সেটটি তিনি এশিয়াটিক সোসাইটিকে উপহার দেন।

তিনি তিব্ববতি বিদ্যা আরও গভীরভাবে চর্চা করতে থাকেন। নতুন ফরাসী পণ্ডিতেরা ক্রমশঃ চিনবিদ্যার দিকে ঝুঁকতে থাকেন। ৩১ জানুয়ারি ১৮৪২-এ প্রকাশিত হয় Discours prononce a l’Ouverture du Cours de Langue et de Literature tibetaine pres la Bibliotheque royale এবং তিব্বতি ব্যাকরণ, Grammaire de la Langue tibetaine  ১৮৫৮য়। ১৮৪৭এ ললিতবিস্তর অনুবাদ করেন, নাম হয় Rgya Tch’er Rol Pa ou Developpement des Jeux contenant l’histoire du Bouddha £akya-Mouni traduit sur la Version tibetaine du Bkah Hgyour, et revu sur l’original Sanskrit (Lalita-Vistara)। ১৮৫৩য় রাজেন্দ্রলাল মিত্র প্রকাশ করেন ললিতবিস্তরের সংস্কৃত এডিশন Memoirs of the Life and Doctrines of Sakya Sinha। ফ্রান্সের সংস্ক্রৃত কলেজের অধ্যাপক, Foucaux ১৮৫৪তে Lotus of the Good Lawর চতুর্থ অধ্যায় Parabole de l’Enfant egare. formant le chapitre IV du Lotus de la Bonne Loi, publiee pour la premiere fois en Sanscrit et en tibetain, lithographiee a la maniere des livres du Tibet, et accompagnee d’une traduction frangaise d’apres la version tibetaine du Kanjour অনুবাদ করেন। মূল তিব্বতি থেকে তাঁর অন্যান্য অনুবাদগুলি হল,

Le Sage et le Fou,’ extrait du Kan-jour (1842) ;

Le Tresor des Belles Paroles,’ choix de Sentences composees en tibetain par le Lama Saskya Pandita, suivees d’une elegie tiree du Kanjour (1858)

La Guirlande precieuse des demandes et des reponses,’ publiee en Sanskrit et en tibetain (1867)

Le Religieux chasse de la communaute,’ conte bouddhique traduit du tibetain pour la premiere fois (1872)।

তিব্বতি বৌদ্ধধর্ম চর্চার আরেকজন প্রখ্যাত পণ্ডিত এন্টনি সাইফনার। ১৮৫১য় তিনি জার্মান ভাষায় Tibetische Studien প্রকাশ করেন। লামা তারানাথের ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস অনুবাদ করেন মূল গ্রন্থ থেকে। আরেকটি তিব্বতি বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বই হল Taranatha’s Geschichte des Buddhismus, von Schiefner। অন্যটি কেঙ্গুর থেকে অনুদিত, Tibetan Tales, derived from Indian Sources।

আরেক পণ্ডিত এইচ এ জেশকে, জন্ম হার্নহাটএ ১৮১৭র ১৭মে। কাইলাং-এ তিনি মোরাভিয় মিশনারিদের পক্ষে বহুকাল তিব্বতে কাটিয়ে তিব্বতি ভাষার অন্তঃস্থলে পৌঁছন। ১৮৬৫তে প্রকাশিত হয় ‘A short practical Grammar of the Tibetan Language, with special reference to the spoken dialects। ১৮৬৬তে বেরোয় A Tibetan-English Dictionary with special reference to the prevailing dialects’ (Prepared and published at the expense of the Secretary of State for India in Council, London, 1881)।

ভারতীয় পণ্ডিত রায় শরৎচন্দ্র দাস বাহাদুরের এই বিষয়ে কাজ অসামান্যভাবে উল্লেখযোগ্য। ১৮৪৯-এ চট্টগ্রামে জন্মে ১৮৭৪-এ দার্জিলিংএ তিব্বতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন। এখানে তিনি তিব্বতি শেখেন এবং ১৮৭৮-এ দলাই লামার থেকে তিব্বত ভ্রমণের অনুমতি চান। ১৮৭৯-এ তিব্বতে ছ-মাস কাটিয়ে তিনি দেশে ফিরে আসেন। ১৮৮১তে তিনি তাসিলহুমফুতে যান, হিমালয় ঘুরে প্রচুর পাণ্ডুলিপি নিয়ে ১৮৮৩তে ফিরে আসেন। পরের বছর তিনি কলম্যান ম্যাকলের সঙ্গে তিব্বত সীমান্তে যান। তার পরের বছর তাঁকে সরকারিভাবে তিব্বত সংক্রান্ত দৌত্যে পিকিং পাঠানো হয়।

শরত চন্দ্র দাস অসামান্য তিব্বতি পণ্ডিত। বহু বই তিনি অনুবাদ করেন। তিব্বতি নানান বিষয়ে তিনি ধারাবাহিক লেখা লেখেন Contributions on the Religion, History, etc., of Tibet শীর্ষকে। অবদানকল্পকতার সংস্কৃত এবং তিব্বতি অনুবাদ প্রকাশ করেন বাংলার এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলা সরকারের জন্যে তিনি Pagsam Jon-Zan সম্পাদনা করেন। তাঁর তিব্বতি থেকে অনুদিত গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলি হল,—

A brief account of Tibet from “Dsam Ling Gyeshe,” the well-known geographical work of Lama Tsanpo Nomankhan of Amdo

The sacred and ornamental characters of Tibet

Life of Sum-pa Khan-po, also styled Ye-Ses-Dpal-hbyor, the author of the Rehumig (ChronologicalTable)

The marriage customs of Tibet

A note on the antiquity of Chittagong, compiled from the Tibetan works, Pagsam Jon-Zan of Sumpa Khan-po, and Kahbab Dun-dan of Lama Taranatha;

A note on the identity of the great Tsang-po of Tibet with the Dihong;

The Hierarchy of the Dalai Lama (1406—1745)

Tibet under the Tartar Emperors of China in the thirteenth century A.D ;

The Monasteries of Tibet

Life of Atisa.

১৯০২তে বাংলা সরকার প্রকাশিত তিব্বতি-ইংরেজি ডিক্সনারির কথা অবশ্যই বলতে হবে। তাঁর তিব্বত ভ্রমণ সূত্রে চারটে তিব্বতি ডিক্সনারি বাংলায় এসেছিল। তার মধ্যে একটি ত্রয়োদশ শতকের তিব্বতি-সংস্কৃত ডিক্সনারি আরেকটি তিব্বতি সাহিত্য অনুসারী সংস্কৃত-তিব্বতি ডিক্সনারি। ১৮৮৯-এ তিব্বত থেকে যে সব ডিক্সনারি এনেছিলেন, সেইগুলি অনুসরণ করে, তাঁকে তিব্বতি-ইংরেজি ডিক্সনারি রচনা করার জন্যে দায়িত্ব দেয় বাংলা সরকার। দশ বছরের পরিশ্রমে তিনি এই ডিক্সনারিটির কাজ শেষ করেন।

ড লরেন্স অস্টিন ওয়াডেলের জন্ম ১৮৫৪-র ২০মে। জীবনের বড় অংশ তিব্বতি বৌদ্ধ ধর্ম চর্চায় কাটিয়ে দেন। তিনি ১৮৯৫তে প্রকাশ করেন The Buddhism of Tibet or Lamaism with its Mystic Cults, Symbolism and Mythology, and in its Relation to Indian Buddhism। তাঁর কিছু প্রবন্ধ হল,

A Trilingual list of Naga Rajas from the Tibetan Buddha’s secret, from a sixth century Pictorial Commentary and Tibetan Tradition;

Description of Lhasa Cathedral, translated from the Tibetan;

A Historical Basis for the questions of King “Menander,” from the Tibetan, etc.

Tibetan Folk Lore

Lamaism and its Sects

The motive of the mystery play of Tibet

A Tibetan Guide-book to the lost sites of the Buddha’s Birth and Death ;

ফরাসী পন্ডিত M. Leon Feer তিব্বতি ভাষা এবং ধর্ম নিয়ে লেখেন, Le Tibet, le Buddhisme et la Langue tibetaine যেটি প্রকাশিত হয় Revue Orientale et Americaineএ। জার্নাল এশিয়াটিকএ ১৯০১এ প্রকাশ করেন, Le Karma-Jataka। ১৮৮৬তে ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল কংগ্রেসে তিনি পড়েন, Etymologie, Histoire, Orthographedumot Tibet। তাঁর Annales du Musee Guimet-এ প্রকাশিত হয় Fragments, extraits du Kandjour traduits du tibetain প্রবন্ধটি।

আমরা পর্যালোচনা শেষ করব করব মহামহোপাধ্যায় সতীশচন্দ্র বিদ্যাভূষণের কাজে। তিনি সিকিমের পেদং গুম্ফায় প্রথম যান ১৯০৭-এর মে মাসে। ১৯০৮-এর অক্টোবরে পামিয়ানচি গুম্ফায় যান। ১৯০৯এ প্রকাশিত হয় History of the Mediaeval School of Indian Logic। বাংলার এশিয়াটিক সোসাইটির পক্ষে তিনি ন্যায়বিন্দু এবং অমরকোষ তিব্বতি ভাষায় সম্পাদনা করেন। তাঁর প্রখ্যাত প্রবন্ধগুলি হল,—

History of the Madhyamika Philosophy of Nagarjuna

Indian Logic as preserved in Tibet

Lankavatara Sutra

Dignaga and his Pramana-Samuccaya ;

Sanskrit works on Literature, Grammar,

Rhetoric and Lexicography as preserved in Tibet

A Tibetan Almanac for 1906—1907;

On certain Tibetan scrolls and Images lately brought from Gyantse;

Gyantse Rock Inscription of Chos-ygyal-gnispa, a ruler under the Sakyapa Hierarch in the fourteenth century A.D.

এই সব পণ্ডিতদের কাজে ভারতে বৌদ্ধপন্থের ইতিহাস আমাদের কাছে ক্রমাগত পরিস্ফূট হতে শুরু করে। এই সব কাজ আমাদের দিগদর্শক হয়ে আছে কিন্তু এখনও বহু কিছু জানার বাকি। (চলবে)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev