করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা জারি হয়েছে। বিভিন্ন খেলা বাতিল বা দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও রাজ্য বিধানসভার চলতি অধিবেশন বাতিল হচ্ছে না। তবে কিছু বিধিনিষেধ আরোপ হয়েছে। শুক্রবার ১৩ মার্চ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত বিধায়করা একজনের বেশি সঙ্গে করে কাউকে আনতে পারবেন না। সংবাদমাধ্যমের নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি বিধানসভায় ঢোকার সুযোগ পাবেন। সাধারণ মানুষ বা ছাত্র-ছাত্রীদের প্রবেশের অনুমতি ওই দিন পর্যন্ত দেওয়া হবে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ, কারও অধিকার খর্ব করতে নয়।