ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭। যদিও কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। তবে বাংলায় কেউ আক্রান্ত না হওয়ায় লখনউ থেকে দিল্লি হয়ে দেশে ফেরার বদলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল কলকাতা হয়ে ফিরতে চাইছে। রাজ্য সরকার রাজি, তবে তাজ বেঙ্গলে না রেখে বিমানবন্দরের কাছে কোনও হোটেলে প্রোটিয়া দলকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঠিক হয়েছে সোমবার ১৬ মার্চ সকালে কলকাতায় এসে ওয়েস্টইন হোটেলে থাকবে দক্ষিণ আফ্রিকা। দেশে ফিরবে ১৭ মার্চ। করোনা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জাদুঘর, ভিক্টোরিয়া-সহ দ্রষ্টব্য স্থান, পার্ক বন্ধ রাখা হচ্ছে। বলিউডে ৩১ মার্চ অবধি শুটিং বন্ধ। সোমবার বৈঠকে স্থির হবে টলিউড সেই পথে হাঁটবে কিনা।