করোনার জেরে বাজারে মাস্ক স্যানিটাইজারের হাহাকার পরেগেছে। এন-৯৫ মাস্ক অমিল। পাওয়া গেলেও লাগাম ছাড়া দাম। সাধারন মাস্কও পেতে সমস্যায় পড়তে হচ্ছে। এমন অবস্থায় মাত্র পঞ্চাশ পয়সা খরচে নিজের মাস্ক নিজেই বানিয়ে নেওয়ার কৌশল শেখাচ্ছেন শ্রীরামপুরের এক ব্যবসায়ী। সাধারন ন্যাপকিন কাপরকে ভাঁজ করে দুদিকে গাডার দিয়ে স্টেপল করে সহজেই মাস্ক বানিয়ে নেওয়া যায়। যত দামি মাস্কই হোক না কেন তা একবার ব্যবহার করেই ফেলে দিতে হয়। তাই দামী মাস্কের চেয়ে ঘরে বানানো মাস্কই মানুষকে রক্ষা করবে বলে মনে করেন ব্যবসায়ী।
দেখুন ভিডিও :
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার