করোনা সতর্কতার জেরে অনেকে খুব দরকার না পড়লে বেরোচ্ছেন না। বাড়ি থেকে কাজ করছেন। যেসব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেসব রাজ্য আপাতত এড়িয়ে চলছেন অনেকে। ট্রেনে যদিও স্যানিটাইজেশন চলছে। তবু যাত্রীরা অনেকেই টিকিট বাতিল করছেন। যাত্রী অনেক কম কলকাতা মেট্রোতেও। এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-মধ্য রেল। হাওড়া ও সাঁতরাগাছি থেকে মুম্বাই, চেন্নাই, এমনকী দিঘা রুটেও ট্রেন বাতিল করা হয়েছে। কোন ট্রেন কতদিন বাতিল দেখে নিন-

